স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা

0

নিজস্ব প্রতিনিধি : স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা।

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব ডিভাইসের স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে রিয়েলমি’র সকল সার্ভিস সেন্টারে।

পাশাপাশি, সব ধরনের স্পেয়ার পার্টস, অ্যাকসেসরিজ ও সেফগার্ড সার্ভিসে থাকছে ১০% ছাড়। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

একইসাথে, রিয়েলমি তাদের জনপ্রিয় সার্ভিস ডে ক্যাম্পেইন সম্পন্ন করেছে, যা ১৬–১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ রেটে তাদের ডিভাইসের প্রিমিয়াম কেয়ার নেওয়ার সুযোগ পান। এই ক্যাম্পেইনের আওতায় ছিল সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং সুবিধা; যার মধ্যে ছিল আউট-অব-ওয়ারেন্টি রিপেয়ার চার্জ, স্মার্টফোন ক্লিনিং ও মেইনটেন্যান্স, অফিসিয়াল সফটওয়্যার আপগ্রেড ও প্রটেকটিভ ফিল্ম বা কেস।

দেশজুড়ে সকল রিয়েলমি সার্ভিস সেন্টারে এ সুবিধা পাওয়া যাচ্ছে, যেখানে ক্রেতাদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সাপোর্টের সুব্যবস্থা থাকছে। হাই-কোয়ালিটি আফটার-সেলস সার্ভিস ও ডিভাইস কেয়ার সকল ব্যবহারকারীর জন্য সহজলভ্য করতে ব্র্যান্ডটি কতোটা প্রতিশ্রুতিবদ্ধ; রিয়েলমির এ ক্যাম্পেইন তারই প্রমাণ দেয়।

আপনি এগুলোও দেখতে পারেন

Warning: file_get_contents(https://bd24views.com/wp-content/plugins/better-adsmanager//js/adsense-lazy.min.js): failed to open stream: HTTP request failed! in /home/bdviewsc/public_html/wp-content/themes/publisher/includes/libs/better-framework/functions/other.php on line 612

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.