পাবনায় ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’র উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি

0
তৌফিক হাসান  : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আজ পাবনার সুজানগরে ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’র উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে সুজানগরের মালিফা জাকিয়া হাবিব কৃষি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. একেএম সেলিম রেজা হাবিব।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’ তরুণদের নিয়ে যেভাবে সামাজিক ও পরিবেশবান্ধব কাজে এগিয়ে এসেছে তা সত্যই প্রশংসনীয়।” তিনি উপজেলার প্রতিটি নাগরিককে অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
জাকিয়া হাবিব কৃষি কলেজ থেকে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক তৌফিক হাসান, সদস্য হাসিবুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ একেএম ফিরোজ রেজা হাবিব, আব্দুর রশিদসহ জাকিয়া হাবিব কৃষি কলেজের শিক্ষকবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.