নাইক্ষ্যংছড়িতে মাটির নিচ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার’ গ্রেফতার ১ মাদক কারবারি

0

মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবান, ২৯ আগস্ট ২০২৬ RAB-15 প্রেস রিলিজ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫)।

অভিযানের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৬, রাত ৮ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, জালিয়াছড়ি এলাকায়।

১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট – মাটির নিচে ১০টি বান্ডেলে বস্তাবন্দি অবস্থায় লুকানো ছিল
১টি বাটন মোবাইল ফোন- মাদক কারবারে ব্যবহৃত নাম: জাহাঙ্গীর আলম (৪২)
পিতা: আলী আহমদ, মাতা: গুলবাহার
ঠিকানা: নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, জালিয়াছড়ি।

RAB এর ভাষ্য:প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে অভিনব কৌশলে মাদক সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।
RAB এর এই সফল অভিযানকে সাধুবাদ জানাই।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

RAB-15 জানিয়েছে, মাদকের অভিশাপ নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.