বান্দরবানে ​আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসায় ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

0

মো:শিপন, জেলা প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে ​আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসায় বার্ষিক সভায় ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার ( ২১ নভেম্বর) সকালে বান্দরবানের বালাঘাটা আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসায় বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন।

এসময় অন্যান্যদের মধ্যে মাদ্রাসার পরিচালক ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, জেলা শ্রমিক দলের সাংগঠনিক আবু তাহের, বিএনপিনেতা মাসুদ চৌধুরী’সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেজ তুলে দেন মাদ্রাসা কমিটি।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠুন বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। জেনারেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। দ্বীনি শিক্ষার প্রসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। দ্বীনি শিক্ষায় আলোকিত হোক কৃতি শিক্ষার্থীরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.