বান্দরবানে প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

বান্দরবান জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল সাঈদ : বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বান্দরবান সদর থানার পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালক জাকিরকে (৩৩) আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি অভিযান চালানো হয়।

এসময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারের চালক জাকিরকে আটক করে থানায় নেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৩ বান্ডিল এ অন্তত ২০ হাজার পিস ইয়াবা থাকতে পারে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, ‘গতকাল জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এমপিও উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইয়াবার একটি বড় চালানসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় গাড়ির চালককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সঠিক সংখ্যা গণনা এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদককারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

পুলিশ সুপার আরও বলেন, ‘বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদককারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান
Comments (0)
Add Comment