স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি): প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দিনব্যাপী এক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বরিশাল সদর রোডের বিডিএস মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন । […]