মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

পাবিপ্রবি'র প্রথম সমাবর্তন ১৫/১৬ মার্চ

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সম্ভাব্য ১৫ বা ১৬ মার্চ ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

মহামন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এঁর সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩০ একর জায়গা আছে এবং ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান আছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ করা এবং চাকরির বাজারে চাহিদা আছে, এমন সাবজেক্ট খোলার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন নিয়ে তাঁরা দীর্ঘ সময় আলোচনা করেন।

পাবিপ্রবি
Comments (0)
Add Comment