বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সমাবেশ করেছে জেলা বিএনপি

বান্দরবান জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল সাঈদ : বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে মুক্তমঞ্চের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপি ও জেলা পরিষদের সদস্য চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সেলিম রেজা, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম এবং সাবেক পৌর বিএনপির সদস্য সচিব শফিউল্লাহ শফিসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Bandarban bnp news
Comments (0)
Add Comment