দুধের ভালো দামে চওড়া হাসি খামারিদের মুখে

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারির কারণে গত বছরের লকডাউনে দুধ নিয়ে চরম দুর্দশায় পড়েছিলেন পাবনা-সিরাজগঞ্জের খামারিরা। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ কেনা কমিয়ে দেওয়ায় খোলা বাজারে পানির দরে দুধ বেচতে হয়েছিল তাঁদের। গত বছরের মার্চ থেকে শুরু করে টানা চার-পাঁচ মাস খামারিদের লোকসান গুনতে হয়েছে। তবে এবারের লকডাউনে দুধ বিক্রিতে উল্টো চিত্র। এবার […]

নেত্রকোণায় ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

মেহেদী হাসান আকন্দ: দাম্পত্য কলহেরে জেরে নেত্রকোনার কলমাকান্দায় রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুড়াল দিয়ে কোপ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ শ্বশুরবাড়ির বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকা লাশ উদ্ধারের পাশাপাশি স্ত্রীকে আটক করেছে। নিহত স্বামী হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে রুক্কু মিয়া (৩৮)। আটককৃত স্ত্রী জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের […]

পাবনা জেলা কারাগারে উন্নতমানের খাবার বিতরণ ও ঈদের জামাত অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনা জেলা কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেল সুপার মোঃ শাহ আলম খান বন্দিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কারা মহা পরিদর্শক মোঃ মোমিনুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী পড়ে শোনান। এরপর কারা অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনেই উৎসবমূখর […]

সাঁথিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় স্ত্রী কানিজ ফাতেমা (২০) কে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী রাকিবুল ইসলাম (২৫) কে আটক করেছে পুলিশ। ঈদের আগের রাতে ১৩ মে স্ত্রীকে হত্যা করে নদীর ক্যানেলে কচুরিপানার মধ্যে লুকিয়ে রেখেছিলেন রাকিবুল। শনিবার (১৫ মে) সকাল দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা খাতুন বেড়া পৌর সদরের শম্ভুপুর মহল্লার […]

মদ‌নে চু‌রিকাঘা‌তে নিহত ১

মোশারফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা মদন উপ‌জেলার তিয়শ্রী ইউ‌নিয়‌নের কৃষ্ঠপুর গ্রা‌মের আব্দুল রাজ্জাকের ছে‌লে দি‌লোয়ার হো‌সেন (৪০) চুরিকাঘা‌তে নিহত হ‌য়ে‌ছে। এলাকাবাসী ও থানা সূ‌ত্রে জানা যায়ঃ দি‌লোয়ার হো‌সেন ১৪ই মে বেলা ২ ঘ‌টিকার সময় তার নিজ বা‌ড়ির সাম‌নের গ‌র্তে গরু ধোয়া‌তে নি‌জে যায়। এসময় পূর্ব শত্রুতার জে‌রে একই গ্রা‌মের মৃত আন্তু মিয়ার ছে‌লে আলা‌মিন […]

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান রাষ্ট্রপতির

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এই মহামারি থেকে সকলকে রক্ষা করতে মহান আল্লাহর রহমত কামনা করেন। রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মে) দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি […]

দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নিয়েছি: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশেই যাতে করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসবো।’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ […]

ঈদের আগে বিকাশ-নগদে ঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন

বিডি২৪ভিউজ ডেস্ক : ঈদ ঘিরে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) দুই প্রতিষ্ঠান বিকাশ ও নগদের মাধ্যমে ঘণ্টায় প্রায় দু শ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে ঘণ্টায় লেনদেন হয়েছে ১২১ কোটি টাকা। আর নগদের মাধ্যমে ঘণ্টায় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৫ কোটি টাকা। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবারের লেনদেনের হিসেব থেকে এ তথ্য পাওয়া […]

উপকূলের ঘরে ঘরে ডিজিটাল ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : দুর্গম এক চর ঢালচর। বর্ষায় বলতে গেলে বাকি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ। আবহাওয়া ভালো থাকলে দিনে দুয়েকবার যাতায়াতের সুযোগ আছে উপজেলা হাতিয়া বা মনপুরার সঙ্গে। এ চরে ১০ হাজার মানুষের বাস। এখানকার বাসিন্দাদের অনেকে কাজ করেন শহর ও অন্যান্য অঞ্চলে। অন্যসব যোগাযোগ অনুন্নত হলেও লোকগুলোর উপার্জিত অর্থ মুহূর্তেই চলে যাচ্ছে তাদের ঘরে। […]

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরার ব্যবস্থা ঈদের পর

বিডি২৪ভিউজ ডেস্ক : চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরতে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। খবর বিবিসি বাংলার। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান জানিয়েছেন, আগামী ১৬ই মে থেকে আবার তাদের মিশনগুলো নাগরিকদের ‘এনওসি’ (নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র) দিতে শুরু করবে। তিনি […]