চিলমারীতে দিনভর অপেক্ষা করে ভিজিএফ এর টাকা না পেয়ে ফেরত গেলো সুবিধাভুগীরা

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেও খালি হাতে ফেরত গেছেন ভিজিএফ সুবিধাভুগীরা। কর্তৃপক্ষের উদাসীনতা আর গাফলতির কারনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও মেলেনি ভিজিএফ এর টাকা। জনমনে মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, উপজেলার রমনা মডেল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের প্রায় ৭শতাধিক সুবিধাভুগীর […]

কুড়িগ্রামে করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি: করোনাকালিন সময়ে কুড়িগ্রাম জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলায় করোনাকালিন সংকটে সার্বিক অবস্থায় চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মতবিনিময় সভায় […]

কুড়িগ্রাম উলিপুরে ভিজিএফ এর টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভিজিএফ’র প্রায় ১৪লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানাযায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ৬হাজার ১শ৭৮ হতদরিদ্র […]

মাদার তে‌রেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার মালফিয়ায় মাদার তে‌রেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে । মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বিডি২৪ভিউজ কে জানান তার নিজস্ব তহবিল ও এলাকার দাতা ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ৩২ জন প্রতিবন্ধী ব‌্যা‌ক্তি‌কে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার হিসা‌বে চাল , ডাল , তৈল , চি‌নি ও […]

হেফাজতের তাণ্ডব: দায় স্বীকার করে হারুনের জবানবন্দি

বিডি২৪ভিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে সহিংস তাণ্ডবের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নেতা হারুন ইজাহার। বুধবার (১২ মে) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালতে হারুন ইজাহার জবানবন্দি দিয়েছেন বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম জানিয়েছেন। এর আগে, গত ২৮ এপ্রিল রাত […]

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের ৭৫ কোটি টাকা সহায়তা প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় ৭৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীকে এ সাহায্য দেয়া হয়। এর মধ্যে প্রত্যেক শিক্ষককে ৫ […]

দেশে টিকাগ্রহীতাদের দেহে ৯৭ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) নেওয়াদের দেহে প্রথম মাসে ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই সঙ্গে যারা আগে কোভিড আক্রান্ত হয়েছেন, টিকা নেওয়ার পর তাদের দেহে প্রায় চার গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। বুধবার (১২মে) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা […]

বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব। এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বুধবার (১২ মে) রাতে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। মশিউর রহমান জানান, সৌদি টেলিকম […]

ঈদে চালু থাকবে সরকারি হাসপাতাল

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ এবং আন্তঃ বিভাগ খোলার রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখাসহ জরুরি বিভাগে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে গত ৬ মে এই নির্দেশনা […]

ভারত থেকে আরও তিন স্থলবন্দর দিয়ে দেশে ফেরার সুযোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : সীমান্তে চলাচল বন্ধ থাকার মধ্যে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরার জন্য আরও তিনটি নতুন স্থলবন্দর ঠিক করে দিয়েছে সরকার। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরার জন্য ১৬ মে থেকে দর্শনা, হিলি এবং সোনা মসজিদ স্থলবন্দরও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। ভারতে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার মধ্যে ২৬ এপ্রিল […]