১০ দিনেই ১০০ কোটি ডলার রেমিট্যান্স
বিডি২৪ভিউজ ডেস্ক : ঈদের আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঢল নেমেছে। তারা ১০ দিনেই পাঠিয়েছেন ১০০ কোটি মার্কিন ডলারের বেশি। এর আগে কখনোই এত কম সময়ে এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি। করোনাভাইরাস মহামারির মধ্যেও এক বছরেরও বেশি সময় ধরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উল্লম্ফন অব্যাহত ছিল। রোজার ঈদের আগে তা আরও বাড়ল। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী […]