স্বাধীনভাবে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন খালেদা জিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার ১৩ দিন পার হচ্ছে আজ ( ৯ মে)। ২৭ এপ্রিল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সেখানেই তার চিকিৎসা চলছে। পাশাপাশি আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার আবেদন করেছে তার পরিবার। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে। তবে, […]

১৯টি রপ্তানিপণ্য টার্গেট করে কাজ করছে সরকার। – বাণিজ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের রপ্তানিপণ্য সংখ্যা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের বিকল্প নেই। শুধু তৈরি পোশাকের উপর নির্ভর করে থাকলে চলবে না। তাই দেশের সম্ভাবনাময় ১৯টি রপ্তানিপণ্যকে টার্গেট করে সরকার কাজ করছে। রপ্তানিপণ্যকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রতি বছর একটি সম্ভাবনাময় রপ্তানিপণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন। শনিবার ভার্চুয়াল পস্নাটফর্মে […]

সরকারিভাবে বোরো চাল সংগ্রহ শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি বছর বোরো মৌসুমে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শনিবার ‘সারা দেশে বোরো চাল সংগ্রহ-২০২১’-এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার বোরোতে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ ও ৩৯ টাকা […]

দেশে নতুন করে কৃষি বিপ্লব ঘটবে: কৃষিমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমাদের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করছেন। সম্প্রতি ব্রি–৮১, ব্রি- ৮৯, ব্রি ৯২, মুজিববর্ষে ব্রি- ১০০ সহ অনেকগুলো উন্নত জাতের ধান উদ্ভাবিত হয়েছে। ব্রি-৮১, ব্রি- ৮৯ ও ব্রি ৯২ জাতের ধানের ফলন অনেক বেশি। প্রতি বিঘায় ২৫-৩০ মণ, প্রতি শতকে প্রায় ১ মণ। এ […]

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বেড়েছে। গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। স্থলপথে ভারত থেকে যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে। গতকাল শনিবার ( ৮ মে) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় […]

৩২৭৯ পরিবারকে খাদ্য সহায়তা দিলো সেনাবাহিনী

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকার ৩ হাজার ২৭৯টি অসহায়, দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে ত্রান প্রদান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। গতকাল শনিবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনীর রামু সেনানিবাস, বগুড়া সেনানিবাস, ঘাটাইলের শহীদ […]

নীলফামারী ডোমারে ধান সংগ্রহের উদ্বোধন

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সরাসরি কৃষকের নিকট হতে চলতি মৌসুমে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৯মে) দুপুরে ডোমার ১নং খাদ্য গুদামে বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাকের নিকট ২মেট্রিক টন বোরো ধান ক্রয়ের মাধ্যমে ফিতাকেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। উপজেলায় দু’টি খাদ্য গুদামে সরকারি ভাবে কৃষকদের নিকট হতে ২৭ টাকা […]

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-২

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুটি বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় রোকাইয়া জান্নাত (১০) ও রফিকুল ইসলাম (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার ধরণিবাড়ী ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের আমজাদ হোসেনের শিশু কন্যা রোকাইয়া বেগম ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎ […]

“মা” । নূরুন্নাহার চৌধুরী কলি

“মা” আমি অনেক ভাগ্যবান কারণ আমার কাছে এতো ভালো মা আছে। মা কে নিয়ে লিখতে বসলে হয়তো লিখে শেষ করতে পারবো না। মা বলতেই স্নেহ মায়া মততার পরশ। মা জীবনের শেষ দিন পযর্ন্ত তাদের ছেলে-মেয়েদের ভালোবাসা দিয়ে আগলে রাখে। আর আমার মা র কথা যদি বলি সে তো আমার পৃথিবী। আমার জীবনে ভালো থাকার একটাই […]

রাঙামাটি জেলায় ১০ হাজার অসহায় পরিবারকে ত্রাণসহায়তা দিচ্ছে জেলা পরিষদ

রাঙামাটি প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস কেভিড-১৯ সংকট মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। রোববার (০৯ মে) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় শহীদ আব্দুল আলী স্কুল মাঠে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবায়নে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে রাঙামাটি পার্বত্য জেলা […]