শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অগ্রদূত – হীরেন পণ্ডিত

মুক্তিযুদ্ধের চেতনা আসলে কী! আজকাল আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনার কথা সবসময় শুনতে পাই। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে আসলে কি বোঝায়? অনেকে অনেক কথা বলেন, নিজেদেরই এ ব্যাপারে সঠিক ধারণা নেই বলেই মনে হয়। মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপ্তি অনেক বিশাল, প্রথমে দেশপ্রেম দেশকে সত্যিকারের ভালোবাসা। দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ এবং প্রগতিশীল একটি জাতিই হবে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ […]

ঢাকা-১৮ কে স্বপ্নের নগরী করতে মানবতার ফেরিওয়ালা দয়াল  কুমার বড়ুয়া

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি :জাতীয় সংসদ নির্বাচন আসন্ন।  এরই মাঝে বিভিন্ন প্রার্থী মাঠে-ঘাটে চষে বেড়াচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা ধরনের সুযোগ সুবিধার আশ্বাস। তবে ঢাকা -১৮ আসন থেকে সংসদীয় পদে নির্বাচন করতে ইচ্ছুক দয়াল কুমার বড়ুয়া কোমর বেঁধে মাঠে নেছে। তিনি ওই আসনে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রযেছেন। তাঁর ঢাকা- ১৮ সংসদীয় আসনের দক্ষিণখান ও উত্তরা […]

লিফট কিনতে তুরস্ক সফরে যাচ্ছে পাবিপ্রবির ৬ সদস্যের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার : লিফট কেনাকাটা ও তদারকির নামে তুরস্ক সফরে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ৭ জুন সফরে গিয়ে তাদের ফেরার কথা রয়েছে ১৪ জুন। তাদের এই সফর হওয়ার কথা ছিল গত ৯ মে। এ ঘটনা জানার পর শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা। তবে প্রকল্প পরিচালক ও […]

দুর্নীতির অভিযোগে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ওএসডি

পাবনা প্রতিনিধি : অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদারকে শাস্তিমুলক বদলি (ওএসডি) করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমকি অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে কলেজের বিভিন্ন তহবিল থেকে ৫৬ লাখ ৮ হাজার ৮৮৬ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৭ জুন তার […]

পাবনায় বাল্যবিবাহ নিরোধ আইন ও মানবপাচার প্রতিরোধ দমন আইন বিষয়ে সচেতনতা সভা

নিজস্ব প্রতিনিধি: উদ্যোক্তাদের মধ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ও মানবপাচার প্রতিরোধ দমন আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ব্লাষ্ট পাবনা ইউনিটের আয়োজনে ও মিডিয়া সেন্টারের সহযোগীতায় দু’টি আইন বিষয়ে উদ্যোক্তাদের ধারণা দেন ব্লাষ্ট সমন্বয়কারী এড. আলমগীর হোসেন, ষ্টাফ ল’ইয়ার এড. ফাহিমা সুলতানা রেখা, মাঠ পর্যায়ের তথ্য-উপাত্ত নিয়ে ক্ষতিগ্রস্থ্য, […]

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে পাবনা জেলায় মানববন্ধন ও র‌্যালী

পাবনা প্রতিনিধি : ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যকে’ সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পাবনায় মানববন্ধন ও র‌্যালীর অনুষ্ঠিত হয়। পাবনা শহরের ট্রাফিক মোড় এলাকায় এক মানববন্ধন ও র‌্যালী শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করার লক্ষ্যে ও […]

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন

বিডি২৪ভিউজ ডেস্ক : মুসলিম উম্মাহকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য আরও বেশি বিনিয়োগ করতে হবে। সোমবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুরে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা […]

সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে লাগাম টানতে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাতে শুরু করেছে। জানুয়ারি থেকে মে-পাঁচ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ কমানো হয়েছে ২৩ হাজার ৩৪৮ কোটি টাকা। অর্থাৎ, মোট ঋণের মধ্যে ৩৫ দশমিক ৬০ শতাংশ কমেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কমানো হলেও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে। দেশের […]

স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখা থাকছে বাজেটে

বিডি২৪ভিউজ ডেস্ক : ডিজিটাল বাংলাদেশের পর এবার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতার শিরোনাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট […]

ড. ইউনূসসহ ১৩ জনের নামে দুদকের মামলা

বিডি২৪ভিউজ ডেস্ক : গ্রামীণ টেলিকম থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাজমুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। ড. ইউনূস ও নাজমুল ছাড়াও মামলার অন্য আসামিরা […]