আখাউড়া-আগরতলা রেল চালু শিগগিরই

বিডি২৪ভিউজ ডেস্ক : শিগগিরই চালু হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী রিপন শেখ জানিয়েছেন, প্রকল্পের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। ভারত থেকে স্লিপার ও রেললাইন চলে এসেছে। এখন রেললাইন বসানোর কাজ চলছে। সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে। ৩০ জুনের মধ্যেই কাজ শেষ করা যাবে। […]

একাধিক গাড়ি থাকলে কার্বন ট্যাক্স

বিডি২৪ভিউজ ডেস্ক : কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে ব্যক্তিগত গাড়িতে কার্বন ট্যাক্স বসানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছরে এক ব্যক্তির মালিকানায় একাধিক গাড়ি থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নবায়নকালে দেড় গুণ হারে উৎসে করের পাশাপাশি কার্বন ট্যাক্সও দিতে হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ব্যক্তিগত গাড়ির […]

ভবিষ্যতে সুলভে মিলবে শুধু চাষের মাছ

বিডি২৪ভিউজ ডেস্ক : মৎস্য চাষে দেড় দশকে উৎপাদন বেড়েছে ১৫০ শতাংশেরও বেশি। চাষের মাধ্যমে মৎস্য উৎপাদনে (অ্যাকুয়াকালচার) বাংলাদেশের অবস্থান বিশ্বে এখন পঞ্চম। সামনের দিনগুলোয়ও এ ধারা বজায় থাকবে বলে মনে করছে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক-পর্যবেক্ষক সংস্থা। এসব সংস্থার ভাষ্যমতে, কয়েক বছরের মধ্যেই দেশে আমিষের সবচেয়ে সুলভ উৎস হয়ে উঠতে যাচ্ছে মাছ। বিশেষ করে অ্যাকুয়াকালচারে […]

৩০ বছরের ঘাটতি মেটাবে হিলির লোহার খনি

বিডি২৪ভিউজ ডেস্ক : দিনাজপুরের হিলিতে পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের লোহার খনিতে ৬২৫ মিলিয়ন মেট্রিক টন লোহা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যা দিয়ে দেশের ৩০ বছরের লোহার ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে […]

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক টুই‌ট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ কর‌ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁছে […]

পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী খন্দকার আজিজুল হক আরজু‘র গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি :পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে পূনরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় পাবনা-২ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। আজ শুক্রবার (১২ মে ) সুজানগর উপজেলা রানীনগর ইউনিয়ন বাদাই হাট ও ভাটিকয়া হাটে নির্বাচনী গণসংযোগ করেন পাবনা-২ […]

পাবনায় আন্তর্জাতিক নার্সিং দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১২ মে) সকালে পাবনা নার্সিং কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন স্মরণে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। পরে, কলেজ অধ্যক্ষ মোছাম্মৎ মাহবুবা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় […]

যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে দেখার জন্য কেউ নেই

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফালানোর সংশ্লিষ্ট বিভাগসমূহের ব্যবস্থাপনা ও নজরদারি না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হচ্ছে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক, বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। এমনটি অভিযোগ পাওয়া গেছে […]

চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে শুরু হয়েছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১২ মে) সকাল সাড়ে দশটায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরে তিনি অতিথিদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন […]

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ বর্ণাঢ্য আয়োজনে ড্রামা সার্কল’র বাংলা নতুন বছর বরণ

নিউইয়র্ক (ইউএনএ): বিগত বছরগুলোর মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ২০৩০ সালকে বরণ করে নিলো নিউইয়র্কে বাংলা সংস্কৃতি বিকাশে সুপরিচিত সংগঠন ড্রামা সার্কল। বর্সবলন উপলক্ষ্যে গত এর বর্ষবরণের গত ৩০ এপ্রিল রোববার সিটির কুইন্সপ্যালেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতি ছিলো লক্ষণীয়। আয়োজকদের দাবী […]