মো: শিপন : বান্দরবান প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলার ০৩নং সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতা মো: আলি।
দলের ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতা দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, মোঃ আলি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন ।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পাড়ি দিয়েছেন মো: আলি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়।
পাশাপাশি তিনি হামলা ও কারাবাসের মতো কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ আলি বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছি এবং নানা ত্যাগ স্বীকার করেছি।
সেই ধারাবাহিকতায় এবার ৩নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করতে চান। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।