পাবনার টেবুনিয়া স্টেশনে ট্রেন যাত্রা বিরতি পুনঃবহালের দাবিতে মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : পাবনার টেবুনিয়া স্টেশনে পাবনা – ঢাকা ট্রেন যাত্রা বিরতি পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে টেবুনিয়া সচেতন সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, প্রফেসর বাবুল আক্তার, মালীগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনতাজ আলী, জেলা কৃষক দলের সহ-সভাপতি কাজী রাজ্জাক, সোহেল রানা, ওসমান আলী, মালীগাছা ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড সদস্য, ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, ঢাকা-পাবনা নতুন রুটে স্টেশনে স্টপেজ বাদ দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাবনা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান মালিগাছা টেবুনিয়া বাজার। এই বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে। ঢাকার সাথে এই স্টেশনটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। পুনরায় এই স্টেশনে ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি করেন বক্তারা। তা না হলে কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রবীর সাহা
পাবনা প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৬
মোবাইল : ০১৭১৭২৫৪৮৮৫

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.