ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বিএনএনআরসির প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহু অংশীজনভিত্তিক পরামর্শক গোষ্ঠীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। পরামর্শক গোষ্ঠীটি ইউএনজিআইএস-এমসিজি নামে পরিচিত। এই দায়িত্বে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন। ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক […]

উঠে বসে হালে নায় – আবু জাফর দিলু

উঠে বসে হালে নায় আবু জাফর দিলু সময়ের সাথে বদলিয়ে মুখ এ মানুষগুলো হাঁটে, যখন যেমন তখন তেমন লুকোচুরি শ্রমে খাটে। ছায়াবিথি তরু মিহিদানা মত মিশালেই মিশে যায়, চোখকথা বলে সম্মুখে চলে উঠে বসে হালে নায়। রঙ বেরঙের ছলাকলা জানে যেখানে যেমন লাগে, ডালপালা নয় যেন সে কাণ্ড কম নেই শতভাগে। কদাচিৎ যদি ঘুরে যায় […]

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সিআইপিআরবি এর আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ পালনের অংশ হিসেবে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) আজ ১৯ অক্টোবর ২০২৬ তারিখে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। সিআইপিআরবি এর নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার […]

বিটিআরসি–বিআইজিএফ সম্মেলনে অবিলম্বে জাতীয় এআই নীতিমালা অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) যৌথ উদ্যোগে ১৫–১৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী প্রস্তাবে এ আহ্বান জানিয়ে বলা হয়, এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে […]

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ব্র্যাক ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ‘২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকার অনুযায়ী হেলমেট স্টান্ডার্ড হালনাগাদ করা, গতিসীমা কার্যকর ও এ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন, দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করা, আন্ডারপাস তৈরি করা, মহাসড়কে […]

সেবা বন্ধের হুঁশিয়ারি সিভিল সার্জনের কার্যালয়ে তালা,

বান্দরবান জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল সাঈদ ‎: দুই মাসের বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন সদর হাসপাতালের কর্মচারী সুভাষ দাশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন […]

রাশিয়ান হাউস ইন ঢাকায় শিল্প ও ঐতিহ্যের উদ্‌যাপন!

নিজস্ব প্রতিনিধি : বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর জীবন, উদ্ভাবনী শিল্পকৌশল এবং কালজয়ী শিল্পকর্ম তুলে ধরা হয়। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যারা সেরোভ একাডেমি অব ফাইন আর্টসে শিল্পকলা অধ্যয়ন করছেন, অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে […]

বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সমাবেশ করেছে জেলা বিএনপি

বান্দরবান জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল সাঈদ : বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে মুক্তমঞ্চের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। […]

রোড ক্রাশ বা সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে করণীয় নির্ধারণে ঢাকা মেট্র্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকিসমূহ দেশের বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে করণীয় বিষয়ে গত ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে ঢাকা মেট্র্রোপলিটান পুলিশ সদর দপ্তরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ সারাদেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা বা রোড ক্রাশের একক তথ্যভান্ডার তৈরি এবং আচরণগত ঝুঁকি কমানোর মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত […]

রাবির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি সাংবাদিকদের মানববন্ধন

ইবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকবৃন্দ। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ। মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল […]