দেশের বাজারে করোনার ওষুধ ‘মলনুপিরাভির’, প্রতি ট্যাবলেট ৫০ টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : অতিসম্প্রতি যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া করোনাভাইরাসের মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ চলে এসেছে বাংলাদেশের বাজারেও। দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেওয়ার এক দিন পর মঙ্গলবার আরেক প্রতিষ্ঠান এসকেএফকে এ ওষুধ বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এরই মধ্যে ওষুধটি বাজারে ছেড়েছে প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া অনুমোদনের তালিকায় রয়েছে আরও আটটি প্রতিষ্ঠান। মঙ্গলবার […]

বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন

বিডি২৪ভিউজ ডেস্ক : জলবায়ুর ক্ষতি মোকাবিলা এবং নারী ও শিশু উন্নয়নে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এবং কপ-২৬-এর প্রেসিডেন্ট অলক শর্মা গত মঙ্গলবার দেশটির পক্ষ থেকে ১৬৫ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থ সহায়তা করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ আর্থিক সহযোগিতা করা হবে। ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন থেকে গতকাল জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের […]

সিটিং-গেটলক সার্ভিস থাকছে না ঢাকায়

বিডি২৪ভিউজ ডেস্ক : বাস ভাড়া নির্ধারণের পরও চলছে নৈরাজ্য। প্রতিটি রুটে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এতে বিপাকে পড়ছেন যাত্রীরা। তারা বুঝতে পারছেন না কোন বাস ডিজেলে, কোনটি সিএনজিতে চলে। এমন পরিস্থিতিতে বুধবার রাজধানীতে অভিযান চালায় বিআরটিএ। পাশাপাশি তৎপর ছিল ডিএমপির মোবাইল কোর্ট। এদিকে ভাড়া নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতিতে সিটিং-গেটলক বাস সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকরা। জানা […]

মূল পদ্মা সেতুর সড়কপথের কার্পেটিং কাজ শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : মূল পদ্মা সেতুর সড়কপথের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে এ কার্পেটিং শুরু হয়। ওয়াটার প্রুভ লেয়ারের ওপরে বহু প্রতীক্ষিত ১০০ মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং হচ্ছে দুই লেয়ারে। সেতুর ৪০ নম্বর খুঁটির কাছ থেকে ৬০ মিলিমিটার পুরুত্বের প্রথম লেয়ারটি দেওয়া শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের […]

পাবনা সদরের মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন এর মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট চারতলায় একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বৃহস্পতিবার দুপুরে উপস্থিত অতিথিবৃন্দ দের সাথে নিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির আয়োজনে আয়োজিত এক […]

পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়নের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু

পাবনা প্রতিনিধি : দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে সুজানগর উপজেলার মানিকহাট, সাতবাড়িয়া, তাতিবন্দ, হাটখালীসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে […]

সাংবাদিক ফরিদ আলমের উপর হামলা জামিন নিলেন যুবলীগ নেতা সেবুল মিয়া

নিউইয়র্ক (ইউএনএ): সাংবাদিক ফরিদ আলমের উপর হামলার ঘটনায় পুলিশের কাছে দায়ের করা মামলায় জামিন নিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া। গত ৫ নভেম্বর শুক্রবার তিনি স্থানীয় ১০৮ পুলিশ প্রিসিঙ্কটে উপস্থিত হয়ে জামিন নেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে […]

পাবনা জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা টিংকু’র শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান টিংকু শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দ্বীপ চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে […]

উদ্যোক্তা মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : উদ্যোক্তা মেলা উপলক্ষে পাবনা কলেজ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বুধবার অল ইন ওয়ান প্লাট ফরম আয়োজিত প্রধান ও বিশেষ অতিথি হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ একে মির্জা শহীদুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক, পাবনা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান, বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, […]

করোনার নতুন ওষুধ মলনুপিরাভির দেশেই উৎপাদন

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের বাজারে মিলছে যুক্তরাজ্যে সদ্য অনুমোদন পাওয়া করোনাভাইরাসের মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’। অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ট্যাবলেটটি এর মধ্যে বাজারজাতকরণ শুরু করেছে। অনুমোদিত অন্যান্য কোম্পানিও দ্রুতই উৎপাদন শুরু করে বাজারজাত করতে পারবে। গতকাল ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, এসকেএফ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসও ওষুধ তৈরি ও বাজারজাতের […]