ঢাকার খাল থেকে ৭৫ হাজার টন বর্জ্য অপসারণ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ১০ মাসে রাজধানীর বিভিন্ন খাল থেকে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে খালগুলো থেকে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন ভাসমান বর্জ্য এবং নাব্যতা বৃদ্ধির জন্য আরও প্রায় […]

ই-কমার্সে গ্রাহকের স্বার্থ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব

বিডি২৪ভিউজ ডেস্ক : গ্রাহকের অর্থ সুরক্ষাসহ সাত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ই-কমার্স খাতের ভাগ্য নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগের জন্য চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে হলে বাধ্যতামূলকভাবে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর থেকে নিবন্ধন নিতে হবে। যেকোন ক্রেতার কাছ থেকে টাকা নেয়ার পর সাত থেকে পনেরো দিনের মধ্যে সুনির্দিষ্ট পণ্য […]

১০০ বীর মুক্তিযোদ্ধার ভারতে চিকিৎসার সুযোগ

১০০ বীর মুক্তিযোদ্ধার ভারতে চিকিৎসার সুযোগদেশের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেবে সরকার। এ লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ […]

মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও অরুণ ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব প্রদর্শনীর আয়োজন করা হয়। সোমবার মতলব উপজেলা মিলনায়তনে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন মো. নূরুল আমিন এম.পি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা পরিচালক মো. নিজামূল […]

‘অপারেশন এক্স’ গ্রন্থের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

বিডি২৪ভিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ নৌ-কমান্ডো অভিযানের ঘটনাবলি নিয়ে লেখা অপারেশন এক্স গ্রন্থের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ক্যাপ্টেন এমএনআর সামন্ত ও সন্দীপ উন্নিথানের লেখা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক […]

দুর্নীতি রোধে আশ্রয়ণ প্রকল্পে কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণে আশ্রয়ণ-২ প্রকল্পের অনিয়ম-দুর্নীতি বন্ধে এবার সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারদের (ভূমি) প্রশিক্ষণ দেয়া শুরু করা হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটন রোডের বিয়াম ফাউন্ডেশনে ঢাকা বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। এ প্রশিক্ষণে […]

চাটমোহর প্রিমিয়ার লীগের টি-২০ জার্সি উন্মোচন ও প্রতিদ্বন্দ্বী দল নির্ধারণ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-২০ টূর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। একইসাথে টূর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে লটারী করে প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করা হয়। আজ দুপুরে চাটমোহর সরকারি কলেজ মাঠে সম্মানিত অতিথি হিসেবে জার্সি উন্মোচন ও লটারী করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক […]

উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে -রেজাউল রহিম লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদুৎকেন্দ্র, মেট্রোরেল, ১শ টি অর্থনৈতিক জোন, সুমদ্র বন্দরসহ বিভিন্ন প্রকল্পই প্রমান করে দেশের উন্নয়নের গতি কতো বেশী। এসব উন্নয়ন থামাতে চলছে ব্যাপক ষড়যন্ত্র চলছে। […]

পাবনার জালালপুরে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন-গোলাম ফারুক প্রিন্স এমপি

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুরে প্রায় ৮কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। মঙ্গলবার দুপুরে জালালপুর আরএইচডি হতে একদন্ত বাজার পর্যন্ত এ রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ […]

বর্তমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে- এমপি গোলাম ফারুক প্রিন্স

পাবনা প্রতিনিধি : পাবনা পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় মুজিব বর্ষ উদযাপন, শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন, মাদ্রাসার এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, ফাজিল প্রথম বর্ষ নবাগতদের ক্লাস উদ্বোধন এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের সংবর্ধনা ও দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান […]