`সন্ত্রাসবাদ দমনে সব আন্তর্জাতিক প্রচেষ্টায় বাংলাদেশ যুক্ত`

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘সন্ত্রাসবাদ দমনে গৃহীত আন্তর্জাতিক সব প্রচেষ্টার সঙ্গে বাংলাদেশ যুক্ত। শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহায্য করেছে।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজল্যুশন ১৩৭৩-এর ২০ বছর পূর্তি ও নিরাপত্তা পরিষদ সন্ত্রাস দমন কমিটির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত বিশেষ সভার বক্তব্যে এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। আজ শুক্রবার […]

বিডি২৪ভিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক প্রশ্নে দলের শীর্ষ নেতাদের আবারও মতামত নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৫ অক্টোবর আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) প্রতীক নিয়ে নতুন করে মতামত গ্রহণ করা হয়। সভায় বেশিরভাগ সদস্য ইউপি নির্বাচনে প্রতীক না রাখার ব্যাপারে পরামর্শ দেন। […]

শিগগির পুলিশে যুক্ত হচ্ছে ২০ সাঁজোয়া যান

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘শুল্ক-জটিলতা’য় প্রায় ছয় মাস আটকে থাকা পুলিশের ২০টি সাঁজোয়া যান (বিশেষায়িত যান) অবশেষে বন্দর থেকে খালাস পাচ্ছে। ছয় মাসের মধ্যে ৭২ কোটি টাকা শুল্ক্ক পরিশোধের শর্তে গাড়িগুলো ছাড়ের অনুমোদন দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এখন চট্টগ্রাম বন্দরে এ-সংক্রান্ত বাকি কার্যক্রম চলছে। শিগগির এগুলো পুলিশের পরিবহন খাতে যুক্ত হবে। সংশ্নিষ্টরা বলছেন, গাড়ির দাম নির্ধারণ নিয়ে […]

বঙ্গবন্ধুর নাম আর মুছে ফেলা যাবে না : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তাকে ইতিহাস থেকেও মুছে ফেলার যে চেষ্টা হয়েছিল, এখন আর সেই চেষ্টা করে কেউ সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের দ্য ক্লারিজ হোটেলে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]

ইলিশের উৎপাদন এখন বিশ্বের বিস্ময় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারের চমৎকার ব্যবস্থাপনায় বাংলাদেশে ইলিশের উৎপাদন এখন বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। গতকাল শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউসে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। পিরোজপুর জেলা মৎস্য অফিস ও ইলিশ সম্পদ […]

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে যুক্ত হলো বাংলাদেশি মালিকানাধীন ফিনটেক

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাসডাকে তালিকাভুক্ত হয়েছে। ব্যাপক চাহিদার কারণে স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটির দশ মিলিয়নের বেশি শেয়ার বিক্রি হয়ে গেছে। বাংলাদেশি আমেরিকান ড. সাইফুল খন্দকার বিগত কয়েক বছর যাবত চেষ্টা করে যাচ্ছিলেন তাদের কোম্পানি নাসডাকে তালিকাভুক্ত করার জন্য। ১৯ অক্টোবর ফিনটেক ইকো সিস্টেম […]

বিশ্ববাজারে ঢুকছে বাংলাদেশের গান

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের গানের বাজার কি তবে ‘নাই’ হয়ে যাবে? কয়েক বছর আগেও স্থানীয় অডিও বাজারে এমন প্রশ্ন নিয়মিতই শোনা যেত। রীতিমতো অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছিল এ শিল্প। কয়েক বছরেই পাল্টে গেছে সেই চিত্র। নাই তো হয়নি, বরং স্থানীয় বাজার ছাড়িয়ে বিশ্ববাজারে ঢুকে পড়েছে বাংলাদেশের শিল্পীদের গান। আসছে নিয়মিত রেমিট্যান্স। বছরে নিচে ৫ হাজার […]

উপকূলজুড়ে লবণ উৎপাদনের প্রস্তুতি

বিডি২৪ভিউজ ডেস্ক : উপকূলজুড়ে লবণ উৎপাদনের জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের প্রায় ৩০ হাজার চাষি লবণ উৎপাদনের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। কয়েক বছর ধরে উপকূলের চাষিরা প্রায় পানির দরেই লবণ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে সম্প্রতি সরকারের নানামুখী পদক্ষেপের কারণে চাষিরা আবারো তাদের পণ্যের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে লবণের […]

৫৬০ জনকে নিয়োগ দেবে রেলওয়ে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়েতে ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে ৫৬০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে । পদের নাম: সহকারী স্টেশন মাস্টার । পদসংখ্যা: ৫৬০ জন । শিক্ষাগত যোগ্যতা: স্নাতক । বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা । চাকরির ধরন: স্থায়ী । প্রার্থীর ধরন: নারী-পুরুষ । বয়স: ১৮-৩০ […]

যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরমধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে আর তিনটি যুক্তরাজ্যে। শুক্রবার যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত […]