ইজিবাইক ছিনতায়ের অভিযোগে আটক-৪

রিজাউল করিম, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে শ্যামনগরের বড় কুপট গ্রামের খন্তকাটা স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাদেও আটক করা হয়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আটককৃতরা হলেন,আটুলিয়া গ্রামের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন (২০), আব্দুল গফুর মোল্যার ছেলে কামরুজ্জামান মোল্যা (২৫), […]

পাবনায় দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনায় দুর্বৃত্তের হামলায় আহত যুবক সাব্বির রহমানের (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির রহমান সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের বাবুল আক্তারের ছেলে। নিহতের চাচা আলমাছ হোসেন বলেন, গত ২৩ অক্টোবর রাতের খাওয়া শেষ করে নিজ ঘরে শুয়েছিলেন সাব্বির। ঐদিন রাত দশটার […]

কাপ্তাই উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচারনা শুরু

মাহফুজ আলম , কাপ্তাই থেকে : আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ও ২ নং রাইখালী ইউনিয়নসহ দুই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থীদের নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারনা শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের মাঝে শুরুতেই চাপা ক্ষোভ থাকলেও অবশেষে সব বিভেদ ভূলে রাঙামাটি জেলা […]

আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়া গাড়ি থেকে দু’টি আগ্নেয়াস্ত্র জব্দ

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়া একটি গাড়ীতে তল্লাসী চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে গাড়ীর চালককে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জব্দকৃত অস্ত্রের মধ্যে একটি লাইসেন্সকৃত, অপরটি অবৈধ। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী […]

এবার ১৫ হাজার ৫শ’ শিশু আওতাভুক্ত, কাপ্তাইয়ে জাতীয় কৃমিনাশক সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা বিভাগের উদ্যোগে জাতীয় কৃৃমিনাশক সপ্তাহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার মধ্যে দিয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার ৩০ অক্টোবর সকালে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার […]

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে কর্মশালা অনুষ্ঠিত

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কুড়িগ্রাম ট্রাফিক বিভগের আয়োজনে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় অন্যান্যের […]

যৌতুক ও নারী লোভী শিক্ষকের নির্মতায় দু’সন্তানসহ স্ত্রী দ্বারে দ্বারে

পাবনা প্রতিনিধি : পাবনা সুজানগরে যৌতুক নারী লোভী এবং নেশা গ্রস্থ রাইপুর মাজপারা সরবারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমরান হোসেনের নির্মমতার স্বীকার বিচার প্রার্থী হয়ে দ্বারে দ্বারে ঘুরছে পুত্র ও কন্যা সন্তানসহ স্ত্রী খালেদা আক্তার। খালেদার অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সুপারিশ করেছেন উপজেলা শিক্ষা কমিটি। সম্প্রতি সুজানগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনার সাথে অনৈতিক সম্পর্কের ছবি […]

পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

রফিকুল ইসলাম সুইট : “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে’ ২০২১। অনুষ্টানের আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন তরান্বিত করতে এবং টেকসই উন্নয়নে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কে আরো বেগবান করার আহবান করেন অধিকাংশ বক্তাগণ। শনিবার সকালে শহরের ট্রাফিক মোড়ে বেলুন উড়িয়ে দিনটির সূচনা করা হয়। […]

রাস্তা না থাকায় বিয়ে ভেঙ্গে গেল যুবতীর !

নিজস্ব প্রতিনিধি : চলাচলের জন্য রাস্তা না থাকায় বিয়ে ভেঙ্গে যায় অনেক যুবতীর, ঘটনাটি শুনতে খারাপ লাগলেও বাস্তবে তার সত্যতা মিলেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে । নাম প্রকাশ না করার শর্তে কথাটি বলেছে এক যুবতী কন্যা। ‘আমার তিনটা ছেলে। ৭ শতাংশ জমির মালিক। ৩ শতাংশ জমি রাস্তা করার জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু রাস্তা হচ্ছে […]

২ মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে তিনি ভার্চুয়ালি অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি […]