কর্মসংস্থান বাড়াতে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত শহরাঞ্চলের নিম্ন আয়ের তরুণ এবং বিদেশ ফেরত অভিবাসীদের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৭১৩ কোটি টাকা। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। সুদের হার হবে ২ […]

পৃথিবী বাঁচাতে বাংলাদেশের হাতে তিন এজেন্ডা

বিডি২৪ভিউজ ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর শুরু হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৬। এ সম্মেলনের দিকে এখন চোখ পুরো বিশ্বের। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ এ সম্মেলনে পা রাখবে তিন এজেন্ডা নিয়ে। নিজেদের পাশাপাশি জলবায়ু ঝুঁকি ফোরামের (সিভিএফ) প্রধান হিসেবেও সম্মেলনে ভূমিকা রাখবে বাংলাদেশ। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে […]

অর্থনীতির গতি বাড়াতে ১৭০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাস সংকটে দেশের অর্থনীতিতে সৃষ্টি হওয়া স্থবিরতা কাটাতে বিভিন্ন খাতে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সডমেন্ট অব ইনফরমাল সেক্টর ইম্পলয়মেন্ট’ প্রকল্পের আওতায় […]

সেনাবাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোন জাতীয় প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ নানা আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ […]

ভারতের সঙ্গে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুইটি প্রতিবেশী দেশ। বাংলাদেশ-ভারতের মধ্যে রেলপথে বাণিজ্য এখন গতিশীল। সময়ের সঙ্গে সঙ্গে যোগ হচ্ছে নতুন রেল সংযোগ। এবার উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন আরও তিনটি রেল সংযোগ চালু হতে যাচ্ছে। এ নিয়ে কাজ করছে রেলভবন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান দু’দেশের মধ্যে ৫টি রেল সংযোগ চালু রয়েছে। […]

বাংলাদেশকে আরো ১৫টি ঘোড়া উপহার দিল ভারত

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীকে আরো ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল। এ […]

বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরের ফ্লাইট

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে গত ৪ মে থেকে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার […]

মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, মুজিব বর্ষে এমন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য বাংলাদেশ জিমিন্যাস্টিক ফেডারেশন ধন্যবাদ পাওয়ার দাবিদার। আমাদের […]

ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রতিনিয়ত নিত্যনতুন রুট ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য প্রবেশ করছে। এসব রুটের বিষয়ে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে আলোচনা হয়েছে। রুটগুলো বন্ধ করতে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ভারত, মিয়ানমার ও বাংলাদেশ মিলে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। […]

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের

বিডি২৪ভিউজ ডেস্ক : ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যখন যার যা খুশি, তাই সম্প্রচার করতে পারবে না। সরকারের দৃষ্টিতে ক্ষতিকর সম্প্রচারের বিষয়গুলো চাইলেই বন্ধ করে দিতে পারবে কর্তৃপক্ষ। এর দ্বারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও ভিডিও বন্ধ করতে পারব। যখনই প্রয়োজন হবে আমরা […]