জ্বালানি খাতে সুখবর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাকৃতিক গ্যাসের এই সংকটের সময়ে বাংলাদেশের জন্য সুখবর হতে পারে কক্সবাজারের মহেশখালী এলাকায় অনুসন্ধানকৃত গ্যাস কূপগুলো। সেখানে ইতোমধ্যে মহেশখালী কাঞ্চন-১ নামে একটি কূপে প্রায় ১.৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কূপটিতে কী পরিমাণ গ্যাস রয়েছে বা উত্তোলনযোগ্য সেটা চূড়ান্তভাবে বলতে আরও অন্তত ছয় মাস সময় নিতে চায় পেট্রোবাংলা। জানা […]

যুগোপযোগী হচ্ছে ঔপনিবেশিক আমলের ফৌজদারি কার্যবিধি

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আধুনিকায়ন, যুগোপযোগী ও বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে। বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সোমবার (২৫ অক্টোবর) ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, প্রয়োজনীয় সংস্কার ও গবেষণাপূর্বক যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়নে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করে […]

গার্মেন্টসে প্রচুর অর্ডার ॥ কর্মসংস্থানের বিরাট সুযোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-১৪ নম্বরের একটি পোশাক কারখানার ফটকে সাঁটানো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এতে লেখা রয়েছে ১০০ জন অপারেটর ও ২০০ জন হেলপার (শিক্ষানবিস শ্রমিক) নিয়োগ দেয়া হবে। অক্টোবরের ৩১ তারিখের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। গত দুই বছর এমন বিজ্ঞপ্তি দেয়নি কারখানাটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার কর্মকর্তারা বলছেন, ‘প্রচুর অর্ডার আসছে। দামও […]

সিলেটে প্রথম চালু হচ্ছে মূক ও বধির শিশুদের চিকিৎসা

বিডি২৪ভিউজ ডেস্ক : সম্পূর্ণ শ্রবণপ্রতিবন্ধী বা জন্মগত মূক ও বধির শিশুদের ভালো চিকিৎসার জন্য সিলেটের অভিভাবকদের এত দিন যেতে হতো রাজধানী ঢাকায়। এবার ঢাকার বদলে সিলেটেই এ চিকিৎসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা এই চিকিৎসা সুবিধা পাবেন সম্পূর্ণ বিনা পয়সায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ […]

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৯ কোটি টাকা দিচ্ছে জাপান

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপান স্থানীয় মুদ্রায় সাড়ে ৩৯ কোটি টাকা দিচ্ছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) জন্য এক্সচেঞ্জ অফ নোট এবং অনুদান চুক্তির আওতার এই অর্থ দিচ্ছে জাপান। গতকাল এ বিষয়ে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন […]

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, কক্ষ ভাংচুর: আহত ৫, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

পাবনা প্রতিনিধি : হলে অবৈধ ছাত্র উচ্ছেদ এবং চাঁদাবাজ-মাদকসেবীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি পক্ষ প্রতিবাদ করলে এর জের ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের অপর পক্ষের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহর রুম ভাঙচুর এবং নুরুল্লাহসহ শাখা ছাত্রলীগের কমপক্ষে ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা […]

পাবনা সদরের গাছপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উদযাপন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সদর উপজেলায় বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ০৫৩ নম্বর পাবনা ইউনিটের সহযোগীতায় গাছপাড়া গ্রামে মিষ্টি-২ মহিলা সমিতির সদস্যদের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভা যাত্রার আয়োজন করা হয়। এই বছর প্রতিপাদ্য বিষয় ছিল ”নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য-সবল বাংলাদেশ গড়ি”। আলোচনার সময় স্যানিটেশন, নিরাপদ পানি ও […]

গুরুদাসপুরে তিন শতাধিক বক পাখি অবমুক্ত করলেন ইউএনও

রিয়াজ হোসেন লিটু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে শিকারীদের ফাঁদ থেকে প্রায় তিন শতাধিক বক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত চলনবিল অধ্যুষিত উপজেলার খুবজীপুর, বিলশা, হরদোমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলসহ প্রায় ১০টি মাঠে পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও […]

ঈশ্বরদীতে প্রার্থী পরিবর্তনের দাবিতে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের মনোনয়ন বাতিল করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সোমবার রাতে সাঁড়ার কারিগর পাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ। […]

পাবনায় দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু’র উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনায় “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ” এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ” এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। পাবনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ে “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ” নামে বঙ্গবন্ধু গ্যালারী করা হয়েছে। গ্যালারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]