বিদেশে বিনিয়োগ সহজ হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশীয় উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক দেশে আমরাও বিনিয়োগ করতে পারি। আমাদের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন, বেসরকারি খাতও বিনিয়োগ করতে পারে। আমি ভবিষ্যতে সেই সুযোগটাও সৃষ্টি করব। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ […]

শেখ হাসিনার হাতের ছোঁয়ায় উন্নত হচ্ছে রাজবাড়ী

বিডি২৪ভিউজ ডেস্ক : অবহেলিত গোয়ালন্দ মহকুমা বর্তমান রাজবাড়ী জেলা। এখন আর অবহেলিত নেই। শেখ হাসিনার হাতের ছোঁয়ায় ২০০৮ সালের পর উন্নয়নের সিঁড়িতে পা রেখেছে রাজবাড়ী জেলা। ৩শ’ ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। তৈরি হয়েছে কাজী হেদায়েত আলী স্টেডিয়াম, জেলার প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা ভবন, গৃহহীনদের আবাসন ব্যবস্থা, আশ্রয়ণ প্রকল্প, পানি নিষ্কাশনের […]

বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল দক্ষিণ কোরিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে কোরিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে […]

দেশের আকাশসীমা নজরদারিতে অত্যাধুনিক রাডার বসছে বিমানবন্দরে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের পুরো আকাশ নজরদারি করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হচ্ছে সিএনএস-এটিএম সিস্টেমযুক্ত অত্যাধুনিক রাডার। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফ্রান্সের রাডার প্রস্তুতকারী কোম্পানি থ্যালাস এলএএসের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। নতুন এই রাডারের মাধ্যমে দেশের পুরো আকাশই নজরদারির আওতায় আসবে। ফলে বাংলাদেশের আকাশ […]

সন্ধ্যার পর ভাসানচরের সঙ্গে নৌ-চলাচল বন্ধ

বিডি২৪ভিউজ ডেস্ক : সন্ধ্যার পর ভাসানচরের সঙ্গে মূল ভূখণ্ডের নৌ-চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সংক্রান্ত সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রবেশ ও মাদক কারবার রোধে মনিটরিং বাড়ানো হবে। মাদকমুক্ত করতে […]

৩৭ সেতু উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : সারা দেশে নবনির্মিত ৩৭টি সেতু উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভার্চুয়ালি “ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের’’ আওতায় এসব সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ওয়েস্টার্ন বাংলাদেশ […]

সারা দেশে সম্প্রীতির পক্ষে মিছিল সমাবেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : কুমিল্লার পূজামণ্ডপে কোরআন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সম্প্রীতি সমাবেশ, শান্তি মিছিল, মানববন্ধন, মতবিনিময় সভা, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন, ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। বরিশাল […]

সামনের দিনে রফতানিতে গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে ইলেক্ট্রনিক পণ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের ঘোষণা দিয়েছে শাওমি। এজন্য ইতোমধ্যে গাজীপুরে স্মার্টফোন কারকানা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর বাংলাদেশের কারখানাটিতে ৩০ লাখের কাছাকাছি স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে শাওমি। এর মধ্যমে মেইড ইন বাংলাদেশ যাত্রা শুরু করলো স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে এসব ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীকে সম্বর্ধনা ও উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব-নির্বাচিত পরিচালক পাবনার কৃতি সন্তান সাইফুল আলম স্বপন চৌধুরীর সম্বর্ধনা ও উদ্যোক্তাদের সাথে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় পাবনা মিডিয়া সেন্টারে ‘‘অল ইন ওয়ান প্লাটফর্ম-একের ভিতর সব’’ গ্রুপের আয়োজনে অনুষ্ঠানস্থল উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয়। শুরুতেই গ্রুপের চিফ এডমিন নাজনীন খান কেয়া সাইফুল আলম স্বপন চৌধুরীকে […]

তিস্তা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম : উজানের ঢলে সৃষ্ট বন্যায় তিস্তা নদীর বন্যা এবং ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (২২ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন কবলিতদের জন্য পরিদর্শনকালে দুর্যোগ […]