রাস্তায় গাছ গেড়ে কয়লা ব্যবসায় প্রতিবন্ধকতা অভিযোগ বেড়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি : পাবনার নগরবাড়ি ঘাটে এক কয়লা ব্যবসায়ির সরকারী পথ গাছের গুড়ি গেড়ে আটকিয়ে দিয়ে কয়লা সরবারাহ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে নগরবাড়ি ঘাটের কয়লা ব্যবসায়ি হাজী মোঃ বাবলু মন্ডল বুধবার পাবনার পুলিশ সুপার ও রাব পাবনা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, […]