ই-কমার্সে শৃঙ্খলা আনতে নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে ই-কমার্স খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৃথক নিয়ন্ত্রক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ই-কমার্স ব্যবসার সাম্প্রতিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। চার মন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সভা শেষে প্রেসব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ই-কমার্স […]

৪৯৩ উপজেলায় বিসিক-ঐক্য ডিজিটাল সেলস সেন্টার

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের ৪৯৩ উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপন করা হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বিসিকের সচিব মফিদুল ইসলাম এবং ঐক্য […]

শুভ সংঘ চিরিরবন্দর শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কালের কন্ঠ শুভ সংঘের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।’মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সদস্যরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে চিরিরবন্দর রেলওয়ে কাঁকড় ব্রীজ চত্ত্বরে আমড়া,আম,কাঁঠাল,মেহগনি […]

লিঙ্গ সমতার জন্য নারী নেতৃবৃন্দের নেটওয়ার্ক গঠন জরুরী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেছেন, এটি লিঙ্গ সমতা নিশ্চিত করতে চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘এটি নারী ক্ষমতায়নে ব্যাপক ভ‚মিকা রাখবে। আমি দৃঢ়ভাবে অনুভব করি যে, আমরা নারী নেতাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে পারি, যা আমাদের শুধু একক […]

কোভিড টিকা সর্বজনীন হোক: শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামারী মোকাবেলার লড়াইয়ে গতি আনতে কোভিড টিকার স্বত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য তা উন্মুক্ত করে দেওয়ার দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্রক সফররত প্রধানমন্ত্রী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইনের আয়োজনে এক সম্মেলনে এই দাবি তোলেন। মহামারী অবসান এবং অধিকতর স্বাস্থ্য নিরাপত্তা […]

বাংলাদেশে বিনিয়োগ করুন

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাইটেক শিল্পসহ অন্যান্য লাভজনক খাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশের ১০০টি […]

দেশে ৫-জি এ বছরই

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫জি সেবা চালু করা হবে। নিউইয়র্কে বিজনেস রাউন্ড টেবিলে তিনি এ তথ্য জানিয়ে আরও বলেন, বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে আমাদের ৫জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে। সরকার শেষ প্রান্তের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে […]

আর্টক্যাম্প উদ্বোধন : ‘শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা’

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ নারী শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে ‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক আর্টক্যাম্প। গত বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় দুদিনব্যাপী এ আর্টক্যাম্পের উদ্বোধন করা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় আর্টক্যাম্পে অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় নারী শিল্পীরা। তাদের মধ্যে শিল্পী ফরিদা […]

বদলে গেছে বেনাপোলের চিত্র

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রফতানি হতো যৎসামান্য। তখনকার বেনাপোল আর আজকের বেনাপোল এক নয়, বদলে গেছে এর সার্বিক চিত্র। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর উন্নয়নের জোয়ার বইতে শুরু করে এ বন্দরে। বেনাপোল […]

৭ কোটি টাকা ভ্যাট দিলো বিদেশি টেক জায়ান্টরা

প্রযুক্তিনির্ভর কোম্পানি গুগল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফট ৭ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দিয়েছে। এদের মধ্যে মাইক্রোসফট এই প্রথমবারের মতো ভ্যাট দিল। গুগল, ফেসবুক ও অ্যামাজন আগস্ট মাসের হিসাবে ৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকা এবং মাইক্রোসফট করপোরেশন জুন, জুলাই ও আগস্ট মাসের মোট […]