আড়াই ফুটের গলি এখন ৬০ ফুট প্রশস্ত সড়ক

বিডি২৪ভিউজ ডেস্ক : এক পাশে হাতিরঝিল, আরেক পাশে বেগুনবাড়ীর বউবাজার ও তেজগাঁও শিল্প এলাকার সড়ক। মাঝে কথিত নেতাদের দখল করা জায়গায় বসানো হয়েছে বাজার ও সারি সারি দোকান। দখলদারির এমন পরিস্থিতিতে এখানেই থেমে যায় হাতিরঝিলসংলগ্ন উত্তর বেগুনবাড়ীর সংযোগ সড়ক নির্মাণ। কিছু দখলদারের কাছে বিশাল এলাকার প্রায় তিন লাখ মানুষ জিম্মি হয়ে পড়ে। অবশেষে প্রায় সাত […]

দ্বীপ রাঙ্গাবালীতে আলোর ঝলকানি

বিডি২৪ভিউজ ডেস্ক : লাল-সবুজ বাতির সাজ। আকাশে একের পর এক আতশবাজির ঝলকানি। সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা। এ যেন ঈদ আনন্দ! এমন উৎসবের কারণ ‘বিদ্যুৎ’। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালীর বিদ্যুৎবিহীন জনপদ রাঙ্গাবালীতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পৌঁছেছে। এই খুশিতে আত্মহারা উপজেলাবাসী। আর এই আনন্দ সর্বত্র ছড়িয়ে দিতে রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে ঝাড়বাতি দিয়ে […]

মহেশখালীতে ৪শ’ কোটি টাকার বিদ্যুৎ হাব

বিডি২৪ভিউজ ডেস্ক : জনবিচ্ছিন্ন দ্বীপ থেকে ইতোaমধ্যে যুক্ত হয়েছে দেশের মূল ভূখন্ডে। দ্বীপটিতে যেতে এখন আর পাড়ি দিতে হয় না গভীর সমুদ্র। কক্সবাজার থেকে সংযুক্ত সড়কের মাধ্যমে মাত্র ৩ ঘণ্টার পথ মহেশখালীতে চলছে বিদ্যুত ও জ্বালানি বিভাগের উন্নয়নযজ্ঞ। মাতারবাড়ী বিদ্যুত কেন্দ্রকে ঘিরে ৩১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে শুধু বিদ্যুত এবং জ্বালানি বিভাগেরই। এছাড়াও সরকারের অন্যান্য ৫ […]

ইউরিয়ার আধুনিক উৎপাদনে ৭২৪ কোটি টাকার প্রকল্প

বিডি২৪ভিউজ ডেস্ক : কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরিয়া সার। ফসলের উৎপদন বাড়াতে এই সারের রয়েছে ব্যাপক ভূমিকা। এ বিষয়টি মাথায় রেখেই ইউরিয়া সারের উৎপাদনব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। স্থাপন করা হচ্ছে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) আধুনিক প্ল্যান্ট। এজন্য ‘ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে […]

উলিপুরে ২০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রয় আটক এক

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা চাল কালো বাজারে বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় চাল পরিবহনকারী দুই ভ্যান চালকসহ দোকান ম্যানেজার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাটি সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের হলেও দিনভর নানা নাটকীয়তার পর রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী […]

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা সময়োপযোগী করতে হবে

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় শিক্ষাক্রমের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবলোকনে প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান-প্রযুক্তি এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকায়ন এবং শিক্ষা কার্যক্রম সময়োপযোগী করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষা […]

গৌরীপুরে মেধা ধ্বংসের পায়তাঁরা।। কিন্ডারগার্টেনে তালা

মো. হুমায়ুন কবির, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে এক শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে মেধা ধ্বংসের পায়াতাঁরায় লিপ্ত থাকার অভিযোগ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের কতৃপক্ষ। করোনা কালিন সময়ের বিদ্যালয়ের ভাড়া বাকীর উযুহাতে কিন্ডারগার্টেনে তালা লাগিয়ে দিয়েছে বাড়ির মালিক। এ ব্যাপারে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্কুলটির পরিচালক শাহজাহান কবীর হীরা। এমন একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর […]

নাটোরের বড়াইগ্রামে তিন বছরেও রাস্তা সংস্কার কাজ শেষ না করার প্রতিবাদে মানববন্ধন

রিয়াজ হোসেন (লিটু), নাটোর : ঠিকাদারের চরম অবহেলা ও সড়ক ও জনপথ বিভাগের যথাযথ তদারকির অভাবে প্রায় তিন বছরেও বড়াইগ্রাম থানা মোড়-রয়না ভরট রাস্তা সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত রাস্তা চলাচল উপযোগী করে পৌরবাসীর দুর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বড়াইগ্রাম পৌর গেটের সামনে সংস্কারাধীন বড়াইগ্রাম থানা মোড়-রয়না ভরট হাট সড়কের […]

অপুষ্টিকর গাছ যেমন বাল্যবিয়ের কুফল তেমন -নাটোর জেলা প্রশাসক

রিয়াজ হোসেন (লিটু), নাটোর : নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেছেন, অপুষ্টিকর গাছ যেমন বাল্যবিয়ের কুফল তেমন। ছোট অপুষ্টিকর গাছে ফল ধরলে গাছ ও ফল দুটিই ক্ষতিগ্রস্ত হয়। তেমনি আঠারোর নিচে মেয়েদের বিয়ে দিলে তাড়াতাড়ি মা হয় । তখন মা ও শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগে। আবার অল্পবয়সে স্বামী,ননদ, ভাসুর,শশুর,শাশুরীদের মানিয়ে চলতে কষ্ট হয়। এতে পরিবারে […]

এডিবি প্রতিনিধি দল তিন দিনের সফরে রাঙামাটিতে

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক কাপ্তাই ( রাঙামাটি) : পার্বত্য রাঙামাটি পৌরসভা সহ অন্যান্ন এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর চার সদস্যের একটি প্রতিনিধি দল রাঙামাটিতে তিন দিনের সফরে এসেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে দলটি রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় পৌঁছে অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে শহরের […]