যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর নগরীর একটি রাস্তা থেকে জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন
বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর নগরীর একটি রাস্তা থেকে জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা বাসস জানায়, বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটে গত জুন মাসে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে সিটির কর্মকর্তারা সেটি খুলে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক […]