নান্দনিক চেহারা পাচ্ছে চট্টগ্রাম

বিডি২৪ভিউজ ডেস্ক : কর্ণফুলীর দু’পাড়ের মেলবন্ধন বঙ্গবন্ধু টানেল ১৬ কি.মি দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃষ্টিনন্দন সিটি আউটার রিং রোড মেরিন ড্রাইভ যাবে বঙ্গবন্ধু শিল্পনগরে । নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০০৮ সালের ডিসেম্বর মাসে লালদীঘি মাঠের বিশাল জনসমুদ্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজ হাতে নিলাম।’ ভোটে জয়লাভ করে সরকার গঠনের পর […]

স্কুল কলেজে প্রস্তুতি, চলছে ধোয়ামোছা

বিডি২৪ভিউজ ডেস্ক : ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সারা দেশের স্কুল-কলেজে ব্যাপক প্রস্তুতি চলছে। দীর্ঘ সময় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ধুলোমাখা বোর্ড ও বেঞ্চ ধোয়ামোছার কাজ করছেন প্রতিষ্ঠানের কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করতে জোরেশোরে কাজ চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, […]

৫০ হাজার টাকায় বিক্রি হবে জাতীয় চিড়িয়াখানার হরিণ

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় চিড়িয়াখানার হরিণের দাম কমানো হয়েছে। এখন প্রতিটি হরিণ ৭০ হাজার টাকার পরিবর্তে মাত্র ৫০ হাজার টাকায় জাতীয় চিড়িয়াখানা থেকে হরিণ কেনা যাবে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে চিত্রা হরিণের দাম ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করা […]

করোনার ধাক্কা সামলে জিডিপি প্রবৃদ্ধিতে গতি ফেরার পূর্বাভাস

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রায় দেড় বছর ধরে চলমান করোনা মহামারির ধাক্কা সামলে চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে আবার গতি ফেরার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার গবেষণা বিভাগ বলেছে, যদি করোনা পরিস্থিতি বর্তমানের পর্যায়েও থাকে, তার পরেও এবার প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৬ দশমিক ১০ শতাংশ। আর […]

মুদি-চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ ঋণ পাবেন

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের দোকানি, উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের নিম্ন আয়ের পেশাজীবীদের ঋণ দিতে বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আগের বরাদ্দসহ তহবিলটির আকার হবে ৫০০ কোটি টাকা। এ তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে টাকা নেবে। এরপর তারা গ্রাহকদের বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে […]

বেড়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী কে নিয়ে পালানোর অভিযোগ শফিকুলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়ায় মোছাঃ তিশা (১৩ ) নামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগি স্কুল ছাত্রীর চাচা বেড়া মডেল থানায় অভিযোগ করেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেড়া পৌরসভার বনগ্রাম গ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহৃত হয়। মেয়ে চাচা ও আত্বীয়রা একই গ্রামের ঘাট শ্রমিক আলহাজের […]

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম […]

সিরাজগঞ্জে র‌্যাব-১২ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জে র‌্যাব-১২ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ২,৫০,০০০ /- টাকা জরিমানা। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং […]

ভারতের বিদেশমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে ড. হাছান মাহমুদের বৈঠক

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার নয়াদিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে বৈঠক করেছেন। সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সরকারি বাসভবনে তার সাথে বৈঠকে ড. হাছান মাহমুদ দু’দেশের যৌথ প্রযোজনায় নির্মীয়মান বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বায়োপিকের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র […]

গৌরীপুরে আবাসন প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্ত

মো. হুমায়ুন কবির, গৌরীপুর :  ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর ছায়ানীড় আবাসন প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচী পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ আশরাফ হোসেন, […]