সাতক্ষীরায় মাত্র দুই টাকায় সিংড়া ও সমোচা বিক্রি করে মানুষের নজর কেড়েছে গোলাম রব্বানি

রিজাউল করিম সাতক্ষীরা: সাতক্ষীরার এক যুবক দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে মাত্র দুই টাকায় সিংড়া ও সমোচা বিক্রি করে মানুষের নজর কেড়েছে । বৈশ্বিক মহামারী করোনা অনেকেরই মত তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। হোটেল মেসিয়ারের কাজ হারিয়ে চারদিক যখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই পকেটে থাকা দুই টাকা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। সাতক্ষীরা সদরের কুখরালি […]

নাটোরের সিংড়ায় সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

রিয়াজ হোসেন, নাটোর থেকে : জমিজমা বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন আলীরাজ নামে এক সাংবাদিকে মারপিট করা হয়েছে। সকালে উপজেলার বন্দর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেন দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য। লিখিত অভিযোগ […]

খানমরিচ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দুদকে অভিযোগকারী ইউপি সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আছাদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত ও ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে পাবনা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ে অভিযোগকারী ইউপি সদস্যদের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় পাবনা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ে এ স্বাক্ষ্য গ্রহণ করা […]

বদলে যাবে দেশ ॥ পদ্মা সেতু, মেট্রো রেল ও বঙ্গবন্ধু টানেল

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী বছরেই তিন স্বপ্নের প্রকল্পের সুফল পাচ্ছে জনগণ। তিন মেগা প্রকল্পেই বদলে যাচ্ছে দেশের চেহারা। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। পদ্মা সেতু চালু হলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুুষের দূরত্ব কমছে। বাড়ছে অর্থনৈতিক যোগাযোগ। মেট্রোরেল চালুতে বাচছে রাজধানীর মানুষের কর্মঘণ্টা। কমছে যানজট। এছাড়া বঙ্গবন্ধু টানেলে চট্টগ্রামের মানুষের জীবনেও আসছে পরিবর্তনের ছোঁয়া। মূলত […]

পদ ছাড়া আর পদোন্নতি নয়

বিডি২৪ভিউজ ডেস্ক : গত কয়েক বছর ধরে সরকার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদের চেয়ে বেশি পদোন্নতি দিয়ে আসছে। যা নিয়ে সরকারকে সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে কর্মকর্তারা যেসব পদে কাজ করছেন সেগুলোকে সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কর্মকর্তাদের পদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে অনুবিভাগ, অধিশাখা ও শাখা বাড়ানো হবে। […]

বিশ্বনেতাদের চোখে বঙ্গবন্ধু একজন জ্যোতির্ময় ব্যক্তিত্ব

বিডি২৪ভিউজ ডেস্ক : বিগত আড়াই হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাঙালি জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেন ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। মধুমতি-বাইগার নদীর পানিতে ভিজে, তাল-তমাল-হিজলের সবুজভরা হৃদয় নিয়ে, ক্রমেই বেড়ে ওঠেন। সেই ছোট্ট খোকা থেকে পরিণত হন জাতির পিতায়। এরপর বিশ্বনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। […]

উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ‘পারফরম্যান্স’ দেখাল মেট্রোরেল

বিডি২৪ভিউজ ডেস্ক : উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলল মেট্রোরেল। আজ রোববার বেলা ১১টা ৫২ মিনিটে উত্তরার মেট্রোরেলের ডিপোতে সবুজ পতাকা উড়িয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ট্রেনটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে উত্তরা থেকে পল্লবীর উদ্দেশে রওনা হয়। সেখান থেকে আবার উত্তরায় ফিরে আসবে। এদিকে মেট্রোরেলেন পরীক্ষামূলক চলাচলের উদ্বোধনের […]

২০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

বিডি২৪ভিউজ ডেস্ক : কোভিড-১৯-এর ক্ষতি কাটিয়ে উঠতে চার শতাংশ সুদে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো ২০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। আর তা বিতরণ শুরু আগামী মাসেই এবং এতে অগ্রাধিকার পাবেন প্রান্তিক অঞ্চলের নারী-উদ্যোক্তারা। করোনাভাইরাস (কোাভিড-১৯) পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার […]

আরএমজি খাতের অপচয় সুবিধা দ্বিগুণ করার সিদ্ধান্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : দুই দশক আগে থেকেই সুতা থেকে ফেব্রিক এবং ফেব্রিক থেকে তৈরি পোশাক উৎপাদন ও এসব পণ্যের রপ্তানিতে ১৬ শতাংশ অপচয় সুবিধা পেতেন দেশের তৈরি পোশাক শিল্প মালিকরা। তবে এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ২৮ শতাংশ করার সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বেসিক আইটেমের জন্য সর্বোচ্চ ২৫ শতাংশ, স্পেশালাইজড আইটেমের ক্ষেত্রে ২৮ শতাংশ এবং সু্যয়েটার […]

আমিরাতে ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বঙ্গবন্ধু স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ডিসেম্বরের মধ্যেই হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা এ স্কুল বিশ্বদরবারে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অনন্য উদাহরণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। তিনি ২৯ আগস্ট রাস আল […]