মেহেরপুরের “আমরা ৯৩” এর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

তৌহিদ উদ দৌলা রেজা: জীবিকার জন্য গাছ,জীবনের জন্য গাছ” এই প্রতিপাদ্য মেহেরপুরের গাংনীতে আমরা ৯৩ এর সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। শনিবার বিকালে গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গাছ লাগানোর মাধ্যমে মেহেরপুর জেলায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। আমরা ৯৩ এর সদস্য অত্র স্কুলের প্রধান শিক্ষক আলিমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী নুরুজ্জামান, […]

মেহেরপুরে দিবালোকে ছিনতাইকারীর গুলিতে সিটি ব্যাংকের এজেন্ট নিহত

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর :  মেহেরপুরের গাংনীর গাড়াডোব-খোকসা নামক সড়কে ছিন্তাইকারীর গুলিতে নিহত হয়েছেন কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম (৩৫)। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। খাদেমুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। নিহত খাদেমুল ইসলামের ছোট ভাই ঝন্টু জানান, সকালে বাড়ি থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে মোটরসাইকেল যোগে গাংনী […]

মেহেরপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের আলম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিহত আলমের স্ত্রী সাফিয়া খাতুনসহ তিন আসামী খোকন, মুকুল ও আসাদুলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত […]

ফেসবুকে মোটর সাইকেল বিক্রির নামে সেনা সদস্যের টাকা হাতিয়ে প্রতারক গ্রেফতার

রিজাউল করিম সাতক্ষীরা : ফেসবুকে আইডি খুলে অনলাইনে মোটর সাইকেল বিক্রির নামে প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) ভোররাতে খুলনা জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার আসাদ মোল্লার ছেলে রকিবুল ইসলাম (২৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছেলে সাথিল বিন আব্দুল্লাহ […]

সাতক্ষীরায় বিষ দিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকার মাছ মারল দূর্বৃত্তরা

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের একটি মাছের ঘেরে বিষ দিয়ে দশ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় মারা গেছে বিপুল পরিমাণ চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ। নেবাখালী গ্রামের আলাউদ্দীন মাস্টারের ছেলে ঘের মালিক রবিউল ইসলাম ডালিম জানান, তার ১২ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। […]

সাতক্ষীরায় মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন ও মাস্ক বিতরণ

রিজাউল করিম সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটার স‌খিপুর হাসপাতা‌লে মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে ও ডাঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন, মাস্ক, অক্সিমিটার ও করোনা সংক্রান্ত ঔষধ বিতরণ করেন ডেপুটি ল্যান্ড রিফ্রমস […]

নাটোরের বড়াইগ্রামে ভিক্ষুক পুনর্বাসনকল্পে নগদ অর্থ বিতরণ

রিয়াজ হোসেন, নাটোর থেকে :  নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল ভিক্ষুকদের পর্যায়ক্রমে পুনর্বাসন ও আয়বর্ধক কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে নগদ অর্থ ও চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা চত্ত্বরে নির্মিত মিনি শিশু পার্ক উদ্বোধন করা হয়। আজ দুপুরে উপজেলা চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা […]

নাটোরে নিম্নমানের চাল জব্দ: গুদাম কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

রিয়াজ হোসেন, নাটোর থেকে : নাটোরে নিম্নমানের চাল জব্দের ঘটনায় খাদ্য গুদামের লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিনসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার নাটোর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল মতিন বাদী হয়ে মফিজ উদ্দিন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. তরিকুল ইসলাম (৫২), নিরাপত্তা প্রহরী মো. তৈয়ব (৫৫) ও খাদ্য গুদামের […]

দিনাজপুরে মাদ্রাসার খাবার খেয়ে ছাত্ররা অসুস্থ

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের এক মাদ্রাসায় রাতের খাবার খেয়ে হয়ে ৪৫ ছাত্র অসুস্থ হয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।বুধবার (২৫ আগস্ট) রাত ১১টা থেকে ১২টা মধ্যে তাদের হাসাপাতালে নেয়া হয়। অপরদিকে, মাদ্রাসার রান্না ঘরের পাশ থেকে সমিকরণ নামে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার […]

আজ দিনাজপুর ফুলবাড়ি ট্রাজেডি দিবস

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : আজ ২৬ আগস্ট (বৃহস্পতিবার) দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনি না করার দাবিতে বিক্ষোভ করা হয়। ঘেরাও করা হয় এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস। এ সময় তৎকালীন বিডিআর ও পুলিশের গুলিতে কলেজছাত্র তরিকুল, আমিন ও ছালেকিন নামের তিন যুবক প্রাণ হারান। আহত হন […]