কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : “এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই শ্লোগানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই প্রণোদনা ঋণ চেক বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হল রুমে এই চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ […]

যশোর – খুলনা মহাসড়ক যেন মরনফাঁদে পরিণত

যশোর প্রতিনিধি : তিনশ’ ২১ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকা যেন এক মরন ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে যশোরের সদর উপজেলার পদ্মবিলা নামক স্থান থেকে শুরু করে অভয়নগর উপজেলার শেষ অংশ পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থান ফুলে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে ব্যস্ততম এই সড়কে চলাচলরত আন্তঃজেলা ও দুরপাল্লার যানবাহনসহ […]

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণের শর্ত শিথিল

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে ভারত ভ্রমণের ক্ষেত্রে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র। ভারত থেকে ফেরার পর করোনা টিকার দুই ডোজ গ্রহণকারী পাসপোর্টধারীদের আর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ভারত থেকে ফেরার পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সুবিধা […]

বঙ্গবন্ধু হত্যার খল নায়কদের ভূমিকা উন্মোচিত হবে

বিডি২৪ভিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের খল নায়কদের ভূমিকা উন্মোচিত হবে শিগগিরই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার নীলনকশা তৈরি হয়েছিল বাহাত্তুরেই। সে সময়ের পত্র-পত্রিকা পড়লেই বোঝা যাবে বঙ্গবন্ধুর খুনীদের দোসর কারা ছিলো। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক […]

রংপুরের শতরঞ্জিতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি

বিডি২৪ভিউজ ডেস্ক : হাসান গোর্কি, রংপুর থেকে : দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া রংপুরের শতরঞ্জি। এই পণ্য রপ্তানি করে আসবে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা। এটি রংপুরের ঐতিহ্যবাহী বুননশিল্প। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। সম্প্রতি জামদানির পর এবার রংপুরের শতরঞ্জি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শতরঞ্জিকে […]

সময় যতটুকু আছে, দেশের জন্য দিয়ে যেতে চাই : শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার জীবনের কোনো মায়া নেই। আমার কিছু চাওয়ার নেই। আমার একটাই চাওয়া, যে আদর্শ নিয়ে আমার বাবা এ দেশ স্বাধীন করেছেন, তাঁর সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌঁছে দেব। এটাই আমাদের প্রতিজ্ঞা।’ জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন […]

‘এক সপ্তাহে সব দূতাবাসে প্রবাসীদের পেন্ডিং পাসপোর্টের নিষ্পত্তি’

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে করা পাসপোর্টের পেন্ডিং (নিষ্পত্তি না হওয়া) আবেদনগুলো এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আশ্বাস দিয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) এমআরপি/এমআরভি সিস্টেমে এফিস সফটওয়্যার আপগ্রেডেশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আঙ্গুলের ছাপ শনাক্ত করার এফিস সফটওয়্যার আইডেন্টিফিকেশন সিস্টেমটি পুরোপুরিভাবে কখনো বন্ধ হয়নি, গতি […]

জাতির পিতার আত্মত্যাগ বৃথা যেতে পারে না : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার এ আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) এ দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন। রক্তের ঋণে আমাদের আবদ্ধ করে গেছেন। আমাদের একটাই লক্ষ্য- তার এ রক্তের ঋণ আমাদের শোধ […]

`সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট প্রতিবছর`

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘মাদককে নিরুৎসাহিত করতে চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্টের পাশাপাশি বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষার আওতায় আনা হবে। ডোপ টেস্টে যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে।’ মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মাদক ও নিরাপত্তাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় […]

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের গোয়ানজন গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই কর্নারটি স্থাপন করা হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) দূতাবাস থেকে পাঠানো  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হয় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন উপলক্ষে […]