সমন্বিত প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। যদি আবারও কঠোর লকডাউন দেওয়া হয়, আমাদের কার্যক্রমও সেভাবে চালাব। গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইলে সেনাবাহিনীর অপারেশন কোভিড শিল্ড পর্ব ২-এ আওতায় টহল কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এর আগে তিনি হেলিকপ্টারযোগে টাঙ্গাইল স্টেডিয়ামে […]

এসকে সিনহার বিচার শিগগির শেষ হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিচার শেষপর্যায়ে। মামলার ২১ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। শেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পরিচালক বেনজির আহমেদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। জেরা শেষ হলেই যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা হবে। অভিযোগ প্রমাণিত […]

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে অজিদের তুলোধুনা, টাইগারদের প্রশংসা

বিডি২৪ভিউজ ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতেই অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। শেষ ম্যাচে তো অজিদের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো একদিকে তাদের বোর্ড ও ক্রিকেটারদের সমালোচনায় মেতেছে, অন্যদিকে টাইগারদের প্রশংসা করেছে। দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘বাংলাদেশের বিপক্ষে চরম পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতিই প্রশ্নের মুখোমুখি। লো […]

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যান নিয়ে ফেরি চলাচল বন্ধ

বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা নদীতে স্রোতে তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলকারী ফেরিতে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) চলাচল বন্ধ থাকবে। বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি জানান, শুধু ছোট হালকা যানবাহন (প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস) চলাচল […]

গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনের গোডাউন থেকে ৬০ মে. টন ফিস প্লেট চুরি

মেফতাহুল জান্নাত, গাইবান্ধা থেকে : গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের পিডব্লিউআই গোডাউন থেকে ৬০ মে.টন ওজনের রেললাইনের ফিস প্লেট চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া সাড়ে ৭ হাজার পিস ফিস প্লেটের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। ঘটনা তদন্তে বগুড়ার বিভাগীয় প্রকৌশলী মো. সাইদুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার […]

জাল ব্যান্ডরোল লাগানো ৩৬,০০০ (ছত্রিশ হাজার) বিড়ির প্যাকেটসহ ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : জাল ব্যান্ডরোল লাগানো ৩৬,০০০ (ছত্রিশ হাজার) বিড়ির প্যাকেটসহ ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । ১০ আগস্ট ২০২১ তারিখ সন্ধ্যা ০৬.১৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় সংলগ্ন খাজা […]

বিআরবি গ্রুপের সেলিমা মেডিকেল কলেজ হসপিটালটি হবে বিশ্বমানের

মো : সুজন বিশ্বাস , কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেলিমা মেডিকেল কলেজ হসপিটালিটি অচিরেই একটি বিশ্বমানের হসপিটালে রূপান্তরিত হতে যাচ্ছে। বিআরবি গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও কর্ণধার কুষ্টিয়ার কৃতিসন্তান দেশ বরেণ্য শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোঃ মজিবর রহমান তার সহধর্মিণীর নামে উক্ত হাসপাতালটি প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। কুষ্টিয়ার বুকে এই সর্বপ্রথম বিশ্বমানের […]

মধ্যরাতে ঘুম ভেঙে যায় । কাজী মাহমুদুর রহমান

মধ্যরাতে ঘুম ভেঙে যায়                                                                       – কাজী মাহমুদুর রহমান প্রতিদিন মধ্যরাতে ঘুম ভেঙে যায় নিঃসঙ নির্জন রাতে দূরে কোথাও কোনো রাতজাগা পাখি আচমকা ডেকে ওঠে, ভয়ার্ত কান্নার মতো শব্দ শোনা যায়, আমার ঘুম ভেঙে যায়। কবিতা যখন ছন্দ হারায় , ভালোবাসাও তেমনি মিল – অমিলের দ্বন্দে ক্রমে ক্রমে দূরে সরে যায়। দুটি চেনা মানুষ কবে, কোন […]

অভয়নগরে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নিতে মানুষের উপচে পড়া ভীড়

সোম মল্লিক, যশোর প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে একযোগে চলছে কোভিড-১৯ ভ্যক্সিনেশন কার্যক্রম। তারই ধারাবাহিকতায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সফোর্ড অ্যস্ট্রোজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আর তাতেই হুমড়ি খেয়ে পড়েছে এই টিকার প্রথম ডোজ নিয়ে অপেক্ষমাণ বিপুল সংখ্যক মানুষ। বুধবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এমন চিত্র লক্ষ […]

চাটমোহরে সিদীপ এর উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চাটমোহর প্রতিনিধি : বেসরকারি সংস্থা সিদীপ এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাবনার চাটমোহরে করোনাকালে ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে অমৃতকুন্ডা হাটে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সৈকত ইসলাম। এ সময় মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের […]