মৌলভীবাজার পৌরসভায় ১ম দিনে গণটিকা কার্যক্রম সফল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভায় প্রথম দিনে সফলভাবে সম্পন্ন হয়েছে টিকাদান কার্যক্রম। সকাল ৯টা থেকে একযোগে ৯টি কেন্দ্রে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলার কথা ছিলো এই কার্যক্রম। তবে কোনও কেন্দ্রে বেলা ১টায় শেষ হয়, কোনও কেন্দ্রে চলে দুপুর ২টা পর্যন্ত। সম্পন্ন হয়ে যায় কেন্দ্রের বরাদ্দ। তবুও ছিলো টিকা নিতে আসা মানুষের […]

যশোরে বেড়েই চলেছে ভেজাল সার কারবারিদের দৌরাত্ম !

সোম মল্লিক, যশোর প্রতিনিধি : যশোরে বেড়েই চলেছে ভেজাল সার কারবারিদের দৌরাত্ম। প্রায় ১শ’ টন নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। কারখানা মালিককে জরিমানা করা হয়েছে এবং ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এসময় ভেজাল সার ও কীটনাশক তৈরীর বিপুল পরিমাণ সরাঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে যশোরে ভেজাল সার ও কীটনাশক তৈরি এবং […]

নওয়াপাড়া পৌরসভার সেই মৎস্য ঘের ও খাল পরিদর্শন করলেন মেয়র শান্ত

সোম মল্লিক, যশোর প্রতিনিধি : নওয়াপাড়া পৌরসভার সেই মৎস্য ঘের ও পানি প্রবাহে বাধাদানকারী খাল পরিদর্শন করলেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এসময় তিনি পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন বুইকরা সরকারি কবরস্থান ও দেবুর মিল এলাকায় দুটি মৎস্য ঘের এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে বিষয়টি খোজ খবর নেন। এসময় ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর […]

যশোরে ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’

সোম মল্লিক, যশোর প্রতিনিধি : যশোরে ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’ পাওয়া গেছে। জেলার তিন উপজেলার চার শতাধিক মানুষের উপর গবেষণা করে এ তথ্য জানায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। মানুষের শরীর থেকে রক্তের নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিতে এই গবেষণা চালানো হয়। করোনার ডেল্টা ধরণের ঊর্ধ্বগতির ফলে মানুষের […]

বেগম মুজিব এক মহীয়সী নারীর প্রতিকৃতি

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা রেনু। এক মহীয়সী নারীর প্রতিকৃতি। তিনি ছিলেন স্বামী জাতির পিতা বঙ্গবন্ধুর প্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস। বঙ্গমাতাকে ছাড়া বঙ্গবন্ধুর পক্ষে গোটা জীবনে এত সাহসী সিদ্ধান্ত নেয়া সম্ভব হতো না। বঙ্গমাতাকে ছাড়া বঙ্গবন্ধু ছিলেন অসম্পূর্ণ। বঙ্গমাতাকে পাশে পেয়েই বঙ্গবন্ধু পূর্ণতা পেয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে প্রেরণা দানের পাশাপাশি এ দেশের সুদীর্ঘ সংগ্রামের […]

বিডি২৪ভিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় টাইগার্সদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেছেন। আর বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী […]

পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বঙ্গমাতা পদক

বিডি২৪ভিউজ ডেস্ক : বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন হবে রোববার। এদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্ষেত্রে নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখা পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক’। বঙ্গমাতার অবদানকে […]

স্বপ্ননগরে ২৫০ পরিবারের ঠিকানা

ফরিদপুর প্রতিনিধি : যাদের জমি নেই, ঘর নেই এমন ২৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ‘স্বপ্ননগর’ নামে একটি আবাসন প্রকল্প তৈরি করেছেন আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর এলাকায় আশ্রয়ন প্রকল্প-২ ‘স্বপ্ননগর’ আবাসন প্রকল্পের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সংসদ […]

শুরু হলো গণটিকাদান কর্মসূচি

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে আজ (৭ আগস্ট) থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন […]

ভারত থেকে পাঁচ দফায় ৯৮২ টন অক্সিজেন এলো দেশে

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারত থেকে পাঁচ দফায় মোট ৯৮২ টন তরল অক্সিজেন রেলপথে দেশে এলো। ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) পঞ্চম চালান নিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরপর শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শুরু হয়। শুক্রবার (৬ আগস্ট) […]