১ কোটি ৩১ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৪৬১ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৩৯ হাজার ৩৮৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড, […]

১৮ বছর বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন ৮ আগস্ট থেকে

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া যাদের বয়স এখন ২৫ বছর, তারা টিকার জন্য এর নিবন্ধন করতে পারছেন। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। শনিবার করোনাভাইরাসের টিকার […]

উলিপুরে কর্মসৃজনের ৩৫ লাখ টাকা ভাগবাটোয়ারা

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপূত্র নদ বেষ্টিত দ্বীপ ইউনিয়ন সাহেবের আলগায় কর্মসৃজনের ৮৮৬ শ্রমিকের ৩৫লাখ টাকা হরিলুটের অভিযোগ উঠেছে। এনিয়ে শ্রমিকরা প্রতিবাদ করলে সেখানে উপস্থিত উলিপুর থানা ও নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উভয়কে শান্ত করে। অভিযোগ উঠেছে শ্রমিকদের বিতরণের অর্থ হাতিয়ে নিয়ে আয়োজন করা হয় ভূরিভোজের। ঘটনাটি ঘটেছে […]

২৪৭৪টি ফ্ল্যাট প্রস্তুত

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারিভাবে আবাসন খাতে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে সরকার। ২ হাজার ৪শত’ ৭৪টি নতুন ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ। এবার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার ভার্চুয়ালি উদ্ধোধন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত […]

ভাগ্য খুলছে বঞ্চিতদের

বিডি২৪ভিউজ ডেস্ক : পদোন্নতি ‘বঞ্চিত’ অনেক যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব করার উদ্যোগ নিয়েছে সরকার। ফলে নিয়মিত ১৩তম ব্যাচের অনেক কর্মকর্তার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে ৯৮ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হলেও আরও দুই শতাধিক কর্মকর্তা তখন বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন। নিয়মিত ১৩তম ব্যাচ থেকে প্রথম দফায় যুগ্ম […]

লকডাউনে আটকেপড়া পোশাক শ্রমিকরা চাকরি হারাবেন না

বিডি২৪ভিউজ ডেস্ক : লকডাউন পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো পোশাক শ্রমিক-কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। এই সময় কারখানার আশে-পাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার […]

বাংলাদেশ-ভারত পণ্যবাহী রেল যোগাযোগ ফের শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামারীর কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর রবিবার থেকে ফের শুরু হচ্ছে বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার হলদিবাড়ির মধ্যে পণ্যবাহী রেল যোগাযোগ। ভারতের রেলওয়ে দফতরের উত্তর-পূর্ব শাখার (এনএফআর) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের। ওই মুখপাত্র বলেন, ‘রবিবার থেকে হলদিবাড়ি-চিলাহাটি রুটে ফের বাণিজ্যিক রেল যোগাযোগ […]

পণ্য রপ্তানিতে রেকর্ড হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। এতে ঈদের ছুটির পর প্রায় সব শিল্পকারখানা বন্ধ রয়েছে। তারপরও চলতি জুলাই মাসে পণ্য রপ্তানিতে রেকর্ড হতে যাচ্ছে। ফলে মহামারির মধ্যেও চলতি ২০২১–২২ অর্থবছরের প্রথম মাস (জুলাই) শেষে পণ্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি দেখা যেতে পারে। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ডিপোর একাধিক সূত্র জানায়, চলতি […]

সেনাবাহিনীর অভিযান : রাঙ্গামাটিতে অস্ত্রসহ চার ইউপিডিএফ সদস্য আটক

বিডি২৪ভিউজ ডেস্ক : রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাট্টালী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) দলের চার চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো- সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আটকের সময় তাদের […]

দেশে বিনিয়োগে সব সুবিধা দেবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগকারীরা বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। সহজে কোম্পানি গঠন করতে পারেন। পাশাপাশি দেশে বিনিয়োগের জন্য সব ধরনের সুবিধা মিলবে। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা ও উৎপাদন সক্ষমতা বাড়ছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে বিভিন্ন অবকাঠামোগত সুবিধা পাওয়া যাবে। আর […]