সড়কে আন্ডারপাস, ওভারপাস ও ইউলুপ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত করতে ৫৬৮ কোটি ৯৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া দেশের সব নতুন সড়কে যানজটমুক্ত ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন সড়কে প্রয়োজন মোতাবেক আন্ডারপাস, ওভারপাস ও ইন্টারসেকশনে ইউলুপ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) প্রায় ২ হাজার […]

২৫০০ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঈদের আগে ১৭ লাখ ২৪ হাজার দিনমজুর, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে প্রায় ৪৫০ কোটি টাকার নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। করোনা মহামারী থেকে অসহায় ও দরিদ্র মানুষকে সুরক্ষার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ হাজার ২০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেন। সেই প্যাকেজের আওতায় […]

খাদ্যশস্য মজুতে রেকর্ড করতে যাচ্ছে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে সরকারি খাদ্যশস্য মজুতের রেকর্ড করতে যাচ্ছে সরকার। দেশে সিএসডি ও এলএসডি গোডাউনে বর্তমান ধারণ ক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ২৭ জুলাই পর্যন্ত ৭ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল, ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন ধান এবং ১ লাখ ৩ হাজার মেট্রিক টন গম সংগৃহীত হয়েছে। […]

অক্সিজেন দেওয়ার জন্য বুয়েটের তৈরি ‘অক্সিজেট’ অনুমতি পেল

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন দেওয়ার জন্য বুয়েটের তৈরি ‘অক্সিজেট’ নামের ডিভাইসটি আপাতত ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গণমাধ্যমকে বুধবার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ সালাউদ্দিন ও ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসান বিষয়টি নিশ্চিত করেন। তওফিক হাসান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে ঔষুধ প্রশাসন অধিদপ্তর থেকে জানতে পেরেছি […]

করোনায় দেশে ফেরত ২ লাখ প্রবাসী সাড়ে ১৩ হাজার টাকা করে সম্মানী

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনায় বিদেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকেে এককালীন ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ জন্য ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিদেশ ফেরত এই প্রবাসীদের পাশাপাশি তাদের চাকরির ব্যবস্থা করতে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালেই এসব কর্মীকে এই […]

চালু হলো নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’

বিডি২৪ভিউজ ডেস্ক : চালু হলো নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’। বুধবার ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেবাটির আওতায় প্রাহকরা অর্থ জমা-লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বিমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি […]

দিনে ১০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যায়ে গণটিকাদান শুরু হবে। এখন রাজধানী ঢাকাসহ সারাদেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। ইউপিপর্যায়ে টিকাদান কার্যক্রম চালু হলে দিনে ১০ লাখ মানুষকে টিকার আওতায় আনা যাবে বলে আশা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, যারা ইউপি কেন্দ্র থেকে টিকা […]

১১ আগস্টের মধ্যে প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের টিকার নেয়ার

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ১১ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও এর আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীকে করোনার টিকা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরদিন ১২ আগস্টের মধ্যে টিকা নেওয়া সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে। বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আদেশে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা […]

সম্প্রসারণশীল মুদ্রানীতি অব্যাহত থাকবে

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারিতে অর্থনীতির পুনরুদ্ধারের জন্য এবারও সম্প্রসারণমূলক মুদ্রানীতি ভঙ্গি বজায় রাখবে বাংলাদেশ ব্যাংক। কাঙ্খিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীল খাতে ঋণ জোগান বাড়ানোর ওপর জোর দেয়া হবে। নীতি সুদহার ও সিআরআর কমিয়ে রাখার অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে এসব নীতিসহায়তার কারণে তৈরি হওয়া উদ্বৃত্ত তারল্য যেন অনুৎপাদনশীল খাতে গিয়ে মূল্যম্ফীতির ওপর চাপ তৈরি […]

চাটমোহরে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মথুরাপুর খেলার মাঠে এক অনুষ্ঠানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেওয়ান সাহাবুর রহমান চন্দনের সভাপতিত্বে ত্রাণ বিতরণীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি […]