তাৎক্ষণিক সেবায় জনপ্রিয় হচ্ছে ৯৯৯

বিডি২৪ভিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়া বিলে সোমবার রাতে মাছ ধরার সময় জেলেদের জালে আটকে যায় বিশাল অজগর। জেলেরা জাল ডাঙায় তুলে সাপটি পিটিয়ে মারার উদ্যোগ নিলে গতকাল কেউ একজন ৯৯৯-এ ফোন করে অজগরটি উদ্ধার করার অনুরোধ জানান। কল পেয়ে তৎক্ষণাৎ বিষয়টি মাধবদী থানা পুলিশকে অবহিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ। মাধবদী থানা […]

মেগা প্রকল্পে মর্যাদা বাড়বে বাংলাদেশের

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থ ব্যয়ের সক্ষমতা বেড়েছে আরও আগেই। বিদেশি ঋণ গ্রহণ ও পরিশোধের সক্ষমতাও বেড়েছে। এরই মধ্যে মধ্যম আয়ের দেশের তালিকায় নামও লিখিয়েছে লাল সবুজের বাংলাদেশ। পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে অভ্যন্তরীণ সম্পদের সক্ষমতারও জানান দিয়েছে উন্নয়ন সহযোগীদের। এ ছাড়া মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বে-টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা […]

আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ছায়া অনুসন্ধানে দুদক

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুস্থদের জন্য ঘর নির্মাণে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডজনখানেক অভিযোগের ভিত্তিতে সংস্থাটির গোয়েন্দা ইউনিট তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত তদন্ত কমিটির কর্মকাণ্ডের বিষয়েও নজর রাখছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের […]

৩২ কর্মকর্তা ও তিন প্রতিষ্ঠানকে দেয়া হলো জনপ্রশাসন পদক

বিডি২৪ভিউজ ডেস্ক : সৃজনশীল কাজে আরও উৎসাহিত করতে ৩২ সরকারী কর্মকর্তা (দলগত ক্ষেত্রের সবাইকেসহ) ও তিনটি প্রতিষ্ঠানকে ২০২১ ও ২০২০ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের কাছে পদক তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক […]

৫৫ বছরের বেশি বয়সী রোহিঙ্গারা আগে টিকা পাবেন

বিডি২৪ভিউজ ডেস্ক : ৫৫ বছরের বেশি বয়সীদের মাধ্যমে রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘পরে ধাপে ধাপে বয়সের সীমা নামিয়ে অন্য রোহিঙ্গাদেরও করোনার টিকা দেওয়া হবে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের যে টিকা দেওয়া হবে, একই ধরনের টিকা পাবে রোহিঙ্গারাও।’ […]

পাবনায় একদিনে আরও ১২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত তারা মারা যান। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ৭ জন। […]

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১ এর রিয়াক্টর ভবনের নিচের অংশের আভ্যন্তরীন কন্টেইনমেন্ট ডোম স্থাপন সম্পন্ন

পাবনা প্রতিনিধি : নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১ এর রিয়াক্টর ভবনের আভ্যন্তরীন কন্টেইনমেন্ট ডোমের ষষ্ঠ টায়ার স্থাপন সম্পন্ন (রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশন প্রকৌশল শাখা এএসই জেএসসি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মানকারী প্রতিষ্ঠান) ৪৪ মিটার ব্যাসার্ধ এবং ১৮৫ টন ওজনের বৃহদাকৃতির এই ধাতব কাঠামোকে রিয়াক্টর ভবন কন্টেইনমেন্টের সিলিন্ডার আকৃতির অংশে +৪৪.১০০ উচ্চতায় স্থাপন করা হয়েছে । […]

আশিক-মাহীর নেতৃত্বে ইবি ক্যারিয়ার ক্লাব

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশিকুর রহমানকে সভাপতি এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফারজানা ইসলাম মাহীকে সাধারণ সম্পাদক করা হয়েছ। বুধবার (২৮ জুলাই) সংগঠনটির আহ্বায়ক হুমায়ুন কবীর জীবন ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য […]

১২ জেলার হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত

বিডি২৪ভিউজ ডেস্ক : ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে আগামী দিনগুলোতে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে সহযোগিতা আরও প্রসারিত করবে ভারত। মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত ‘আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই আশাবাদ ব্যক্ত করনে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের […]

পাবনায় আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করলেন -সাংসদ গোলাম ফারুক পিন্স

পাবনা প্রতিনিধি : বহু প্রতীক্ষার পর পাবনায় আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ল্যাবের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সর্বাত্মক সহযোগিতার কারনেই পাবনায় […]