যশোর পৌরপার্কের পুকুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সোম মল্লিক যশোর প্রতিনিধি : যশোর পৌরপার্কের পুকুরে নিখোঁজ ঝিনাইদহ ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র ফারহান তানভীর শুভর মরদেহ নৌবাহিনীর বিশেষ ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করেছে। শনিবার (২৪ জুলাই) রাত আড়াইটার দিকে তারা পুকুর থেকে ফারহানের মরদেহ উদ্ধার করে। ডুবুরিদল পুকুরের মাঝখানে গভীর পানি থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। ফারহান তানভীর শুভ শহরের আরবপুর এলাকার […]

শেরপুরের নকলায় কৃষকের বেগুন ক্ষেত বিনষ্ট

ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামে ১০ শতক জমিতে বেগুন চাষ করেছিল কৃষক হেদায়াত উল্লাহ। গত শুক্রবার ঐ জমি ঝালু, বুলবুলী, পরগনা, নাছিমা, রূপালী, তাদের নিজেদের দাবী করে হেদায়াতুল্লাহর সমস্ত বেগুন টাল কেটে লন্ডবন্ড করে ফেলে। এ ঘটনায় হেদায়াতুল্লাহ বাদী হয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ […]

দেশে করোনা টিকা নেওয়ার বয়সসীমা ১৮ হবে : স্বাস্থ্যের ডিজি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধক টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হবে। খুব শিগগিরই এ সিদ্ধান্তের ব্যাপারে সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। শুক্রবার রাজধানীর কোভিড ডেডিকেটেড সরকারি মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন […]

গণসংগীতে ফকির আলমগীরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে শুক্রবার (২৩ জুলাই) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ করে গণসংগীতকে জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত […]

আড়াই লাখ টিকা জাপান থেকে আজ আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড আ্যষ্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা আসছে আজ শনিবার। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান। এটি বাংলাদেশের জন্য জাপানের উপহারের প্রথম চালান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, বিকেল সোয়া ৩টায় প্যাসিফিক এয়ারওয়েজ এর ফ্লাইট নং সিএক ০৪৯-এ […]

ইমরান খানের জন্য হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের এ আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের […]

সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত চলবে উচ্চ আদালত

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে। শুক্রবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। ৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগে রিট […]

করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে : এডিবি

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রপ্তানি, রেমিট্যান্স ও রাজস্ব আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পরিসংখ্যান উল্লেখ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ মন্তব্য করেছে। শুক্রবার ম্যানিলা থেকে প্রকাশিত ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক (এডিও) সাপ্লিমেন্ট’ প্রতিবেদনে এশিয়ার অর্থনীতির ২০২১ এবং ২০২২ সালের পূর্বাভাস রয়েছে। এডিবি গত এপ্রিলে এডিও […]

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন স্বপ্নে সমুদ্রে জেলেরা

বিডি২৪ভিউজ ডেস্ক : সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। তাই দীর্ঘদিন পর কক্সবাজার উপকূলের লাখো জেলে নতুন স্বপ্ন নিয়ে সাগরে যেতে শুরু করেছেন। এর আগেই জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মহাখুশি তারা। লকডাউন আর বিধিনিষেধে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল তখন মাছ শিকারে […]

যুক্তরাষ্ট্র থেকে এল ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি ও শার্ক বোট

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী মোতায়েনকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশি শান্তিরক্ষীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র গত শনিবার ৩১টি ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি এবং তিনটি শার্ক বোট চট্টগ্রামে হস্তান্তর করেছে। আজ শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পর্যাপ্ত সামরিক প্রস্তুতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এই এমআরএপি গাড়িগুলো জাতিসংঘ […]