পাবনায় অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

পাবনা প্রতিনিধি : চলমান বিধিনিষেধে নিজেদের রেশন থেকে পাবনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন নারী-পুরুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুর ১২ টায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড়ব্রীজের পাশে বগুড়া সেনানিবাসের আর্টিলারি বিগ্রেডের অধীনস্থ ১০ মিডিয়াম রেজিমেন্ট এই ত্রাণ বিতরণ করে। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আটা, […]

প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণে অবহেলা সইবে না সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসনের উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের জন্য ২০২০ সালের মে মাসে ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহপ্রদান নীতিমালা’ প্রণয়ন করে করে সরকার। এর আওতায়, ভূমিহীন ও গৃহহীন ২ লাখ ৯৩ হাজার ৩৬১টি […]

কাপ্তাইয়ে গুলিতে নিহত অজ্ঞাত ব্যক্তির সন্ধান মিলল চন্দ্রঘোনা থানায় মামলা

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : রাঙামাটির রাজস্থলী ও কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যাক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮জুলাই) চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নং রাইখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া কারিগর পাড়া-পানছড়ি ইটের সলিং রাস্তার পাশে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এব্যাপারে চন্দ্র থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী নিশ্চিত […]

আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নরেন্দ্র মোদির

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আম উপহার পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরের সময় আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেয়া হয়েছিল, এই আম উপহার সেটাই স্মরণ করিয়ে দিলো।

মাতারবাড়ীতে শতাধিক পরিবার পানিবন্দি, জলাবদ্ধতা যেন ললাট লিখন

ইয়াছিন আরাফাত, মহেশখালী : মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বর্ষার শুরুতে টানা বর্ষণে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে । এতে ভোগান্তি যেন ললাটলিখন বিভিন্ন জনপদের মানুষের। সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। এতে পানি বন্দি মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উপজেলার মাতারবাড়ীতে দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প হওয়ার সুবাদে ইউনিয়নের চতুর্দিকে বেড়িবাঁধ নিমার্ণের […]

২৫ জন দূঃস্থ, অসুস্থ ও অসহায়দের মাঝে দশ হাজার টাকা করে অনুদান প্রদান করলেন সাংসদ- আহমেদ ফিরোজ কবির

নিজস্ব প্রতিনিধি : ২৫ জন দূঃস্থ, অসুস্থ ও অসহায়দের মাঝে দশ হাজার টাকা করে অনুদান প্রদান করলেন সাংসদ- আহমেদ ফিরোজ কবির । আজ সাতবাড়ীয় ডিগ্রী কলেজ মাঠে ২০২০-২০২১ইং অর্থ বছরের ৬৯ পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে ২৫ জন দূঃস্থ, অসুস্থ ও অসহায়দের মাঝে ১০ হাজার টাকা করে অনুদান […]

সিরাজগঞ্জে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-১২ । র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং […]

নকলায় ৮ম শ্রেণির ছাত্রী কে গনধর্ষণ

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া ঘটনাটি ঘটেছে। জানাযায় ঐ গ্রামের রস্তম আলীর কন্যা ৮ম শ্রেণিতে অধ্যায়নরত । ৭ জুলাই দিনের বেলা সকাল সাড়ে ৯টায় পাশবর্তী এক গৃহ শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে নিজের বাড়ি যাওয়ার পথে চরমধুয়া নামাপাড়া রাস্তায় উৎ পেতে থাকা শাহিন মিয়া(২৫),শিবলু মিয়া […]

শেরপুরের নকলায় মাননীয় প্রধানমন্ত্রীর করোনা সাহায্য সামগ্রী বিতরণ

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়নে আজ প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতি পরিবারকে ৫০০ টাকা হারে ১ হাজার ৩০ পরিবারকে ৫লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা […]

কুড়িগ্রামে সেনাবাহিনীর খাদ্য সামগ্রি বিতরণ

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : চলমান লকডাউন পরিস্থিতিতে নিজেদের রেশন সংকুলান করে কুড়িগ্রামে শতাধিক দু:স্থ ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম ধরলা ব্রীজ সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কে রংপুর ৭২ পতাতিক বিগ্রেডের অন্তর্গত ৩০ বীর ব্যাটালিয়ন এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর […]