একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে জেনেভায় মানববন্ধন ও সমাবেশ
বিডি২৪ভিউজ ডেস্ক : একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বুধবার জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের সংঘটিত গণহত্যার স্বীকৃতি দাবির পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গাকে তাদের দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। […]