প্রবাসীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

বিডি২৪ভিউজ ডেস্ক : যারা বিদেশ যাচ্ছেন কিংবা বিদেশ থেকে দেশে আসবেন তারা অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ব্যবহার করতে পারবেন। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল বৃহস্পতিবার দেশীয় এয়ারলাইন্সগুলোকে এ অনুমতি দিয়েছে বেবিচক। বেবিচক জানিয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, […]

ফের শুরু গণটিকা কার্যক্রম

বিডি২৪ভিউজ ডেস্ক : চীনা কোম্পানি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়ে সারাদেশে আবারও গণটিকাদান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সব মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল ও ২৫০ শয্যার হাসপাতালে সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। অন্যদিকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে ঢাকার সাতটি কেন্দ্রে। গত […]

নীলফামারীর ডোমারে লকডাউন মানাতে কঠোর প্রশাসন

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসন সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের একনিষ্ঠ নজর দারীর মধ্যদিয়ে ২ জুলাই শুক্রবার দুইদিন লকডাউন অতিক্রম করল। প্রশাসনের গাড়ীতে করে শহর থেকে প্রত্যন্ত হাটবাজার গুলতে সাধারন মানুষকে অযথা ঘোরাঘুরি করতে মানা, সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রচারনা চালান । উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সহ সহকারী কমিশনার (ভুমি) ডোমার থানার […]

গ্রামে লকডাউন যেমন চলছে !

নজরুল শাহ্ (টাংগাইল) : ১লা জুলাই থেকে সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউন কেউ কেউ যেমন মেনে চলছে, ঠিক তেমনী অমান্যকারীর সংখ্যাটাও কম নয়। বিশেষঃত গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধি মেনে চলা তো দুরে থাক লকাডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে চা-স্টল,হোটেল এবং নিয়ম বহির্ভূত অন্যান্য দোকানপাট। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের যে কয়টি জেলাকে করোনা ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে […]

ডা. অঞ্জন ভট্টাচার্য আর নেই; তিনদিনের শোক ঘোষণা

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট হোমিও চিকিৎসক সবার প্রিয় ডাক্তার অঞ্জন ভট্টাচার্য আর নেই। শুক্রবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি। (দিব্যান লোকান সঃ গচ্ছতুঃ)। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই সময় অঞ্জন ভট্টাচার্য গুনাইগাছা নিজ বাড়ি থেকে অটোভ্যানে নতুন বাজারে […]

বিজয় সরকারের মননে ‘নজরুল’ শ্রদ্ধার আসনে

বাংলাদেশের সংগীত আকাশে যে নামটি আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত সে হলেন সংগীতজ্ঞ ‘বিজয় সরকার’ তার সুরের ভেলায় ভেসেছে হাজারো গান পিপাসু মানুষ, পেয়েছেন হাজার মানুষের ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকেই এবার ‘বিজয় সরকার ‘ তার হাজারো গান পিপাসু দর্শকের আত্বার চাহিদা মিটাতে নিয়ে আসছেন আমাদের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম ‘ এর একটি বিখ্যাত ভজন […]

এডভোকেট নূরুল ইসলামের ইন্তেকাল,টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র শোক

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের বড় ভাই, বিশিষ্ট রাজনীতিক এডভোকেট মোঃ নুরুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে […]

লকডাউনের প্রথম দিনে কাপ্তাই প্রশাসনের কড়া নজরদারী

মাহফুজ আলম, কাপ্তাই : করোনার সংক্রমণ ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনে কাপ্তাই উপজেলা প্রশাসন, বিজিবি. চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পুলিশের কড়া নজরদারী এবং সচেতনতামূলক প্রচারণা অভিযান শান্তিপুর্ন ভাবে পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে কাপ্তাই উপজেলার রেশম বাগান চেকপোস্ট. কেপিএম.রাইখালী.কাপ্তাই নতুন বাজার.জেটিঘাট.শিলছড়ি ও কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় সতর্কতামূলক প্রচারণা অভিযান চালিয়েছে […]

পাবনায় হত্যা ও বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পাবনা’র কার্যালয়ের বিশেষ অভিযানে হত্যা ও বিস্ফোরক মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, পাবনার সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মো. ইমান মন্ডলের ছেলে সোহান মন্ডল (২৭)। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পাবনা কার্যালয়ের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার (০১’ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি […]

বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করবে : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মো: মোজাফ্ফর হোসেনের প্রশ্নের উত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ৪ ও […]