কৃষিতে প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছেন কৃষক

বিডি২৪ভিউজ ডেস্ক : খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পটুয়াখালীর কলাপাড়ায় সচল রয়েছে কৃষিকাজ। কৃষকের নিরলস পরিশ্রম, প্রযুক্তির ব্যবহারে চাষাবাদ এবং মাঠ পর্যায়ে সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে স্থানীয় কৃষিতে অভাবনীয় সাফল্য এনেছে কৃষি বিভাগ। এদিকে কৃষককে কৃষি কাজে আগ্রহী করে তুলতে সরকারি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ প্রদান, কৃষকের বাড়ি বাড়ি গিয়ে […]

শিগগিরই মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। টুইটে আর্ল মিলার বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ শিগগিরই মার্কিন জনগণের পক্ষ থেকে গ্যাভির মাধ্যমে মর্ডানার ২৫ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবে। […]

প্রধানমন্ত্রী যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন ॥ স্পীকার

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০’ যুবসমাজকে মানবহিতৈষী কাজে উদ্বুদ্ধ করবে। যুবসমাজের উন্নয়নকে জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। ‘ভিশন ২০২১’-এ প্রধানমন্ত্রী যুব উন্নয়নকে প্রাধান্য দিয়ে যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন। শনিবার রাজধানীর শেখ কামাল […]

বাতিল হচ্ছে কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রস্তাব বাতিলের প্রস্তাব অনুমোদন করেছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে জানান, কয়েক বছর ধরে এসব প্রকল্পের নির্মাণকাজের কোনো অগ্রগতি না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এগুলো বাতিলের প্রস্তাব দিয়েছিল। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে পায়রায় বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া […]

মুক্তিযুদ্ধ পদক চালু হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের সম্মানে ‘মুক্তিযুদ্ধ পদক’ চালু করতে যাচ্ছে সরকার। এসংক্রান্ত একটি নীতিমালার খসড়া জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জাতীয় পুরস্কারসংক্রান্ত বিষয়গুলো দেখে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল শনিবার রাতে কালের কণ্ঠকে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ পদক চালুবিষয়ক প্রস্তাব এসেছে। এখন এই প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে উঠবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের […]

বাংলাদেশকে কখনো ঋণের ফাঁদে ফেলবে না চীন: রাষ্ট্রদূত লি জিমিং

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশকে কখনো অসামঞ্জস্যপূর্ণ ঋণ বা কথিত ঋণের ফাঁদে পড়ার চিন্তা করতে হবে না। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় ‘ঋণ’ কখনো কূটনৈতিক নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে উঠবে না বলে আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ খুব দক্ষতার সঙ্গেই বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা করে আসছে। বৃহস্পতিবার (২৪ জুন) […]

সংকটে থাকা নন-এমপিও শিক্ষকরা পাচ্ছেন অনুদান

বিডি২৪ভিউজ ডেস্ক : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, এই অনুদানের অংশ হিসেবে একজন শিক্ষক পাচ্ছেন ৫ হাজার এবং কর্মচারী আড়াই হাজার টাকা। প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের অর্থ ইতোমধ্যে চেক ও ‘নগদ’ হিসাবের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। করোনা মহামারিতে আর্থিকভাবে সংকটে থাকা নন-এমপিও শিক্ষক, কর্মচারীদের জন্য অনুদানের ব্যবস্থা করেছে সরকার। এই […]

নতুন বিনিয়োগে আসছে কালো টাকা সাদা করার সুযোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : শেষ পর্যন্ত আগামী অর্থবছরেও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখতে পারে সরকার। তবে কর হার বাড়তে পারে। অন্যদিকে, কেউ যদি একেবারেই নতুন বিনিয়োগ করেন, তাহলে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পেতে পারেন। সূত্র জানায়, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে সমালোচনা থাকলেও বিভিন্ন কারণে […]

মদন গোবিন্দশ্রী বৈখাশী খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ

মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বাজারের পাশে বৈশাখী খালে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল এক সংঘর্ষ বাঁধে। এতে ২জন নারী গুরুতর আহত হয়। এ অবস্থায় পরিবারের লোকজন মদন স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। আহত নারীরা হলেন, নয়ন মিয়ার স্ত্রী সখিলা বেগম (৩০), বাবুল মিয়ার স্ত্রী মাইমুনা আক্তার (৩৫)। অভিযোগ সূত্রে […]

চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের আন্দোলনে অস্থায়ী কর্মচারীরা, গাড়ি অবরোধ

ইবি প্রতিনিধি : চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অস্থায়ী কর্মচারীরা। রবিবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান ও কর্মবিরতি পালন করে তারা। এছাড়া দুপুর ২ টায় কুষ্টিয়া-ঝিনাইদমগামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি অবরোধ করেন তারা। দৈনিক মজুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে ১০৭ জন কর্মচারী কাজ করে করছেন। তারা অস্থায়ী চাকুরিজীবী পরিষদ গঠন […]