ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে যেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। এতে কেউ পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না। এ ধরনের একটি কার্যক্রম দ্রুতই শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। […]

চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ ঢাকায় গণভবনে এক অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। হায়দার এন্টারপ্রাইজ-এর ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী […]

সেনাবাহিনীকে সবসময় জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের প্রয়োজনে সব সময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। খবর বাসসের। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতকালে আবদুল হামিদ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। […]

‘শার্টডাউন’র সুপারিশ, সক্রিয়ভাবে বিবেচনায় নেবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি পতিরোধ করার জন্য সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শার্টডাউন’ দেওয়ার সুপারিশ করছি। আজ বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এই বিজ্ঞপ্তি দেয়। গত কয়েক দিন ধরে সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যে সবশেষ […]

অনলাইন কেনাকাটায় আগে পণ্য পরে টাকা: বাণিজ্য মন্ত্রণালয়

বিডি২৪ভিউজ ডেস্ক : অনলাইন কেনাকাটায় এখন থেকে পণ্য বুঝে পাওয়ার পর সব ইকমার্সের টাকা পরিশোধ করবে গ্রাহক। বৃহস্পতিবার এক বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান বলেন, ‘ই-কমার্স বিষয়ে আমরা আজকে (বৃহস্পতিবার) একটি বৈঠক করেছি। ওই বৈঠকে ইক্যাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও বেসিসের প্রতিনিধিও […]

নজরদারিতে থাকবে চামড়া সিন্ডিকেট

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় পশুর চামড়া নিয়ে কারসাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করবে। চামড়া ব্যবসার কারসাজিতে থাকা সব সিডিকেটকে নজরদারিতে রাখা হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে বিশেষ নজরদারি থাকবে। যানবাহন যত্রতত্র থামানো যাবে না। শিল্প এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ওইসব এলাকায় যে কোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দারা তৎপর […]

শিক্ষা খাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে দক্ষ জনবল তৈরির জন্য ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্যবিমোচন ও বৈষম্য কমাতে শিক্ষা খাতে এ অর্থ ব্যয় করা হবে। প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণে এ অর্থ ব্যয় হবে। বৃহস্পতিবার ইইউ’র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই […]

চূড়ান্ত তালিকায় যুক্ত হলো আরও ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার নাম

বিডি২৪ভিউজ ডেস্ক : চতুর্থ ধাপের তালিকায় আরও ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত আট বিভাগের ৫৫ উপজেলা থেকে এসব নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ […]

২৩ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ

বিডি২৪ভিউজ ডেস্ক : মিঠাপুকুরের চেংমারী ইউনিয়নের একটি গ্রাম হাড়ড়পাড়া। গ্রামটিতে গেলেই চোখে পড়বে বীর মুক্তিযোদ্ধা মো. মমদেল হোসেন সড়কের নামফলক। খানিক দূর এগুলোই দেখা যাবে কমডোর গুলজার হোসেন চৌধুরি সড়কের নামফলক। শুধু এ দুটি সড়ক নয়, চেংমারী ইউনিয়নের ২৩টি সড়কের নামকরণ করা হয়েছে ২৩ জন বীর মুক্তিযোদ্ধার নামে। বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের এই উদ্যোগ […]

মামলা করতে লাগবে পাসপোর্ট ও এনআইডি

বিডি২৪ভিউজ ডেস্ক : থানায় বা আদালতে মামলা করতে অভিযোগকারীর (বাদীর) পরিচয় যথাযথভাবে নিশ্চিত হতে বিদেশি এবং প্রবাসীদের পাসপোর্ট ও দেশীয়দের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ‘অস্তিত্বহীন’ বাদীর করা ৪৯ মামলায় প্রতিকার চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এমন আদেশ দেন আদালত। গত ১৪ […]