নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন দ্বিতল ভবন ঝুঁকিপূর্ণ

সোম মল্লিক যশোর প্রতিনিধি : নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায়শত বছরের পুরাতন দ্বিতল মূল ভবন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। যেকোন সময় ভেঙ্গে পড়ে প্রাণহানী ঘটাতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থী- শিক্ষকবৃন্দ। ছাদ থেকে খসে পড়ছে চুন সুড়কি পড়ছে মোয়া মুড়কির মত, ইটের খোয়া,রডের ভগ্নাংশ। একটানা বর্ষা হলেই ছাদ বেয়ে বৃষ্টির জল নেমে শ্রেণিকক্ষ ভিজে […]

জেজেআই কার্পেটিংসহ ব্যক্তি মালিকানায় যাচ্ছে ১৪ জুট মিল!

সোম মল্লিক যশোর প্রতিনিধি : বিজেএমসি’র ১৪টি জুট মিল বেসরকারি খাতে লিজ প্রদানের প্রাথমিক কাজ শেষ করেছেন সরকার। ১৪ টি জুট মিলের মধ্যে রয়েছে যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলসহ খুলনার ইস্টার্ণ জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দৌলতপুর জুট মিল, নরসিংদীর বাংলাদেশ জুট মিল, ইউএমসি জুট মিল, রাজশাহী জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট […]

শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি জাকিয়া বানুর ইন্তেকাল

শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি জাকিয়া বানু রোববার সকালে গুলশানের বাসায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জাকিয়া বানু ঢাকা লেডিস ক্লাব […]

পাবনায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো; মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)। স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যু নিশ্চিত করে জানান, এদিন দুপুরে […]

সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও

পাবনা প্রতিনিধি : সিঙ্গাপুর প্রবাসী ও পাবনা সদর উপজেলার দাপুনিয়া মির্জাপুরের মিলন হোসেন(২৮) এর স্ত্রী সায়মা আক্তার সিমি(২০) নগদ দেড় লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিক তানভীর সজীবের সাথে পালিয়ে গেছে। মিলন হোসেন সদর উপজেলার দাপুনিয়া মির্জাপুর গ্রামের শামসুর রহমানের ছেলে এবং স্ত্রী সায়মা আক্তার সিমি দক্ষিণ মাছিমপুর গ্রামের সুজন মাহমুদের মেয়ে ও […]

অন্ধকার এবং আমি/ কাজী আতীক। নিউ ইয়র্ক

অন্ধকার এবং আমি/ কাজী আতীক বাতিগুলো নিভিয়ে দিয়ে অন্ধকার নিবিড় নিকষ যখোন, অদৃশ্য অবয়ব, অনুমানে সেলফিটা নিলাম সেলফোনের নিজস্ব আলো চিরে চিরে আঁধারের কালো আঁধারেরই ক্যানভাসে অদ্ভুত এঁকে নিলো আমাকে। আচমকা উন্মোচিত হয় বোধ, পূর্ণ হয় উপলব্ধি অমোঘ, নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর অতি ক্ষুদ্র সেলফোনের আলো যদি খোঁজে পায় আমকে! তাহলে তিনি? সব আলোর উৎস যিনি, […]

প্রথম দিন সিনোফার্মের টিকা নিলেন ৪৩২০ জন

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন চার হাজার ৩২০ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১ এবং নারী দুই হাজার ২২৯ জন। শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারাদেশে একযোগে শুরুর পর প্রথম দিনে তারা এই টিকা নিলেন। এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত […]

ফেসবুকে বাংলাদেশি রক্তদাতা কোটিরও বেশি

বিডি২৪ভিউজ ডেস্ক : রক্তদান একটি মহৎ কাজ। এতে জাগ্রত করে মানবিক অনুভূতি। রক্তদান করা মানে মানবতার কল্যাণে পাশে থাকা। বিপদের সময়ে এক ব্যাগ রক্ত হাসি ফোটাতে পারে একটি পরিবারে। ১৪ জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদানকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার। রক্তদানের এ মহৎ কাজটি ফেসবুকের কল্যাণে আরও সহজ হয়েছে। সামাজিক যোগাযোগের অন্যতম […]

সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৫.৪৬ বিলিয়ন ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এই মহামারির মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে (রিজার্ভ) ঊর্ধ্বমুখী প্রবণতা। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য মতে, ১৭ জুন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ রেকর্ড ৪৫.৪৬ বিলিয়ন বা প্রায় চার হাজার ৫৪৬ কোটি ডলারে পৌঁছেছে। প্রতি ডলার ৮৫ টাকা ধরে রিজার্ভের পরিমাণ ৩ লাখ ৮৬ […]

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অর্থনীতিবিদ

বিডি২৪ভিউজ ডেস্ক : উৎপাদন, কর ব্যবস্থাপনা, রফতানিখাতসহ বাংলাদেশের অর্থনীতির সার্বিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন ভারতের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ এবং দেশটির কেন্দ্রীয় সরকারের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান। সম্প্রতি এক নিবন্ধে তিনি বাংলাদেশকে উল্লেখ করেছেন ‘উন্নয়নের আদর্শ উদাহরণ’ হিসেবে। তবে তিনি বলেছেন, উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মানবসম্পদ উন্নয়নে ভূমিকা পালনের ক্ষেত্রে এখনও বাংলাদেশ সরকারের চেয়ে […]