প্রেমের নামে প্রতারণা, শারিরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ, প্রতারক প্রেমিক গ্রেফতার

কক্সবাজার সংবাদদাতা : প্রেমের নামে প্রতারণা, শারিরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকার উক্ত ছবি ও ভিডিও ভাইরাল। অভিযুক্ত প্রতারক প্রেমিক গ্রেফতার। রিপা আক্তার (১৮) (ছন্মনাম) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। বিগত তিন বছর পূর্বে বান্দরবান জেলার লামা থানার কেদারবাদ গ্রামের মৃত নাছির উদ্দিন এর ছেলে মোঃ […]

বৃষ্টি না হওয়ায় কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক হ্রাস

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন অস্বাভাবিক হারে কমিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ৫টি ইউনিট সচল থাকলেও হ্রদে পানি কম থাকায় বর্তমানে ১টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর বর্তমানে চলছে ভরা বর্ষা মৌসুম আষাঢ় মাস। কিন্তু আষাঢ়েও বৃষ্টির দেখা নেই এখনো। বৃষ্টি না থাকায় হ্রদের পানিও […]

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর […]

মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কবি মুললেছ উদ্দিনের লেখা “মেঘনার পাড়ে সোনার মানুষ”

মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণার মদন উপজেলার কৃতি সন্তান কবি মুখলেছ উদ্দিনের লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ সাহেবের জীবন কাহিনী নিয়ে ১৪শত লাইন লিখে কাব্যর নাম দিয়েছেন “মেঘনার পাড়ে সোনার মানুষ”। কবি এ প্রতিনিধিকে জানান, এর পূর্বে আমার লিখা “বঙ্গবন্ধুর ডাকে ওরা মুক্তিযোদ্ধা” একটি কাব্য প্রকাশিত হয়েছে। আমার ইচ্ছা বর্তমান […]

করোনা ইউনিটের দায়িত্বে সাজেদা ফাউন্ডেশন

সোম মল্লিক যশোর প্রতিনিধি : প্রতিদিনই যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগী বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় হাসপাতালের করোনা ইউনিট পরিচালনার দায়িত্ব নিয়েছে ঢাকার কেরানীগঞ্জের সাজেদা ফাউন্ডেশন। এজন্য যশোর হাসপাতালের কাছ থেকে কোনো অর্থও নেবে না তারা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে (রেড […]

যশোরে লাল সবুজের বৃক্ষরোপণ

সোম মল্লিক যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (১৭জুন) গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার […]

রাঙ্গামাটি জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : রাঙ্গামাটি জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার (১৭ জুন) সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য প্রর্বতক চাকমা, […]

পাবনায় গণপূর্ত ভবনে অস্ত্রের মহড়ার ঘটনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

পাবনা প্রতিনিধি : পাবনায় গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে ঠিকাদার আওয়ামী লীগ নেতাদের মহড়ার ঘটনায় প্রদর্শিত দুটি শটগানের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে লাইসেন্স বাতিলের পর এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ জুন পাবনা গণপূর্ত ভবনে কয়েকজন ঠিকাদার আওয়ামীলীগ নেতাদের অস্ত্র নিয়ে প্রবেশের […]

শিক্ষার্থীদের মোবাইলে গেমস খেলার আজব যুক্তি!

নজরুল শাহ্ ঘাটাইল (টাংগাইল): মোবাইলে শিক্ষার্থীদের গেমস খেলার অপকারিতা নিয়ে প্রচার-প্রচারণা কম হয়নি মিডিয়াগুলোতে।শিক্ষা কিংবা চিকিৎসায় বিশেষজ্ঞগন বরাবর-ই জানিয়ে যাচ্ছেন তাদের মতামতগুলো। সরকারও প্রশাসনিক ভাবে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তা আর নতুন করে বলার কিছু নেই। কোন কোন এলাকায় সামাজিক মুল্যবোধ থেকেও সু-নাগরিকগন ভূমিকা রাখছেন এসব কোমলমতিদের মোবাইল গেমসের আসক্তিকে নিরুৎসাহিত করার জন্য। কিন্তুু কাজের […]

রাঙ্গামাটিতে সুবিধাভোগী ২৫জনকে ১০হাজার টাকা করে অনুদান বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সংসদ সদস্য ২৯৯ আসন এর অনুকূলে ২০২০-২০২১ অর্থ বৎসরের ঐচ্ছিক তহবিলের সুবিধাভোগী ২৫ জনকে ১০ হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৩টায় রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করেন রাঙ্গামাটি ২৯৯ সংসদ সদস্য এমপি […]