চাঁদপুর থেকে অপহৃত ১ নারী ভিকটিমকে রাজশাহী হতে উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর থেকে অপহৃত ১ জন নারী ভিকটিমকে রাজশাহী হতে উদ্ধার করেছে র‌্যাব-১২। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন […]

ডোমারে বাই সাইকেল ও অর্থ সহায়তা পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দলিত ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীরা

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : বিশেষ এলাকার জন্য নীলফামারী ডোমারে উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দলিত ও হরিজন সম্প্রদায়ের ১০ জন শিক্ষার্থী বাই সাইকেল, ১৭২ জন নগদ অর্থ ও শিক্ষা উপকরণ সহায়তা পেল। প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তার আওতায় রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সহায়তা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম সহায়তা বিতরণ করেন। […]

১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ কোটা পুনর্বহালের দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি : প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ কোটা পুনর্বহাল এর দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বিপনেট। রোববার (১৩জুন) সকালে শহরের রাজবাড়ি এলাকার স্থানীয় একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, […]

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় মজিবর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের মথুরাপুর ঢালান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের মৃত আনছার আলী মন্ডলের ছেলে এবং মস্তালিপুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা ১১ […]

বঙ্গবন্ধু সেতুতে বাস-লরি সংঘর্ষে নিহত-২

নজরুল শাহ্ (টাংগাইল) প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর ওপর বাসের সঙ্গে লরির সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। পরে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুইপাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। […]

মুজিবনগরে সাইদুর নামের একজনকে কুপিয়ে হত্যা।। গণপিটুনিতে হামলাকারী নিহত

মেহেরপুর প্রতিনিধি : গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় মেহেরপুরের মুজিবনগরে জাদুখালি যতারপুর বটতলায় সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারী মনিরুল ইসলাম (২৪)। শনিবার বেলা ১২টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাদুখালি যতারপুর বট তলার মোড় সেখানকার একটি চায়ের দোকানের মাচানে […]

গুরুতর অসুস্থ সমরেশ মজুমদার

বিডি২৪ভিউজ আন্তর্জাতিক ডেস্ক : শারীরিক পরিস্থিতির আরও অবনতি সাহিত্যিক সমরেশ মজুমদারের (Samaresh Majumder) । গুরুতর অসুস্থ এই সমরেশ মজুমদার কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় বর্ষীয়ান এই সাহিত্যিককে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ (Infection) রয়েছে। তারই জেরে শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তবে শ্বাসনালীর সংক্রমণ কমাতে […]

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট সমাপনি

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এই টুনার্মেন্ট বালক-বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক […]

মদন হাওরে নৌদুর্ঘটনা রোধে জেলা প্রশাসকের মত বিনিময় সভা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

মোশাররফ হোসেন, মদন : নেত্রকোণা জেলা মদন উপজেলা মদন ইউনিয়নে উচিতপুর হাওরে পর্যটন কেন্দ্র নৌদুর্ঘটনা রোধে নৌকার চালক মালিক ইজারাদারগণের সাথে ১২ই জুন দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। মত বিনিময় সভায় তিনি বলেন, নৌদুর্ঘটনা রোধ করতে […]

শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা বদ্ধপরিকর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম-বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। আমরা শিশুশ্রম নিরসনের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০’ প্রণয়ন করেছি। শনিবার (১২ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি […]