সুবর্ণ রুই অবমুক্ত করলো মৎস্য গবেষণা ইনস্টিটিউট

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নতুন উদ্ভাবিত উন্নতজাতের ‘সুবর্ণ রুই’ অবমুক্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। গতকাল ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজধানীর সচিবালয় থেকে প্রধান অতিথি […]

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরে গেল বিদ্যুতের আলো

বিডি২৪ভিউজ ডেস্ক : পটুয়াখালীর গলাচিপার উপকূলীয় এলাকার নদীবেষ্টিত বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় চরবিশ্বাসের কে আলী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা ৪৬৫টি পরিবারের মাঝে বিদুৎ সংযোগ সুইচ টিপে উদ্বোধন করেন। চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সীর সভাপতিত্বে […]

পাবনায় আলাদা ঘটনায় শিশু ও ব্যবসায়ীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনায় আলাদা ঘটনায় পানিতে ডুবে শিশু ও ট্রাকচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে ও দুপুরে এ দূর্ঘটনা ঘটে। এর মধ্যে জেলার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় সুমন হোসেন (১৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত সুমন চাটমোহর উপজেলার বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভাঙ্গুড়া […]

ভাঙ্গুড়ায় বাবার পর ইয়াবাসহ মা-ছেলে আটক

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে হোসেন আলী (৪৫)। বৃহস্পতিবার রাতে পুলিশ ইয়াবাসহ তারই স্ত্রী আজিরন খাতুন (৩৮) ও ছেলে আশিককে (২০) ১১৫ পিস ইয়াবাসহ আটক করেছে। ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ইয়াবা ব্যবসায়ী মা ও ছেলেকে তাদের নিজ বাড়ি থেকে […]

নীলফামারীর ডোমারে বিএডিসি ফার্মে মাটির গুনগতমান সঠিক রাখতে ধইনঞ্চা চাষ

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : দিন দিন রাসায়নিক সারের অপরিকল্পিত ও বেশি ব্যাবহারে কৃষিতে খরচ বৃদ্ধিকে রোধ, গুনগত মান ঠিক রাখতে নীলফামারী ডোমারে সোনারায় ভিত্তি বীজ আলুর খামার (বিএডিসি)উপপরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা। ব্যাপকভাবে জমিনে ধইনঞ্চা চাষ এর কাজ করে যাচ্ছেন। তার কার্যালয়ে গিয়ে জানাযায় একুশ বৎসর ধরে এই খামারে চাষ করা হচ্ছে।গাছের জীবনচক্র […]

বাতাস থেকে অক্সিজেন তৈরির মেশিন উদ্ভাবন করল পাবনার স্কুল শিক্ষার্থী তারিফ

বিডি২৪ভিউজ ডেস্ক : এক বছরের চেষ্টায় বাতাস থেকে অক্সিজেন তৈরির মেশিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী তারিফ। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেনের চাহিদা পূরণ করতে স্বল্প খরচে অক্সিজেন তৈরির মেশিন তৈরি করেছেন স্কুল শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ। সে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের […]

বাউফলে ৬০০ কোটি টাকা ব্যয়ে ১ হাজার কিমি সড়ক পাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রায় এক হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা করা হয়েছে। এ সময় ২৫৩ কিলোমিটার সড়ক সংস্কারও করা হয়। উপজেলায় আরও ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণাধীন ও ৪০ কিলোমিটার সংস্কারাধীন রয়েছে। চলমান প্রকল্পের আওতায় আরও ৩০০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। ২০০৯ থেকে ২০২১ অর্থবছরের মধ্যে এ […]

সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধে ভূমিকা রাখবে মডেল মসজিদ

বিডি২৪ভিউজ ডেস্ক : সারা দেশে গড়ে উঠা ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা আশা প্রকাশ করেছেন যে, এসব মসজিদ সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধে ভূমিকা রাখবে। মুজিববর্ষ উপলক্ষে ৫৬০ টি মডেল মসজিদের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। গণভবন থেকে ভিডিও […]

আগামী জুনে আসছে পাটের পলিথিন

বিডি২৪ভিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জানান, এ লক্ষ্যে সরকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সংশ্লিষ্ট উদ্ভাবককে প্রয়োজনীয় বরাদ্দ দিয়েছে। কিছু সীমাবদ্ধতার কারণে এখনও পাট থেকে বাজারজাতকরণের মতো বায়োডিগ্রেডেবল পলিথিন প্রস্তুত করা সম্ভব হয়নি। উদ্ভাবক ২০২২ সালের জুনের মধ্যেই এটা করতে সক্ষম বলে মতপ্রকাশ করেছেন। আগামী বছরের জুনের মধ্যে পাট থেকে উৎপাদিত বায়োডিগ্রেডেবল […]

বিশ্বসেরার তালিকায় দেশের ৪ বিশ্ববিদ্যালয়

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এদের অবস্থান ৮০০তম থেকে এক হাজারতম স্থানের মধ্যে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটির স্থান হয়েছে এক হাজারতম থেকে ১২০০তম স্থানের মধ্যে। বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি […]