রাঙ্গামাটির মগবানে ভিজিএফ চাল ও শিশু খাদ্য বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি : কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি যোগান দিতে রাঙ্গামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৩ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শিশু খাদ্য এবং ৩৩ পরিবারের মাঝে জেলেদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুন) সকালে শহরের তবলছড়ির অস্থায়ী কার্যালয় ২নং মগবান ইউনিয়ন পরিষদে ৩৩টি দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ […]

করোনা মোকাবিলায় সব রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিনিয়ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ও বিস্তৃতি বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে। এর ভয়াল থাবা থেকে রক্ষা পেতে উন্নত ও উন্নয়নশীল, নির্বিশেষে সব রাষ্ট্রকে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বুধবার (৯ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২১ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন […]

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সহসভাপতি বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় ৭ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য […]

দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অঞ্চলে ধান বেশি উৎপাদন হওয়ায় তা সংরক্ষণের বিষয়টি চিন্তায় নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী […]

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চলের জন্য নতুন গ্যাসলাইন

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলে নতুন করে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব […]

করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় এককাট্টা ঢাকা-মাসকাট

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ওমানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপসচিব শেখ খলিফা আলহার্থি। করোনা মহামারিতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ওমান। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ঢাকাকে পূর্ণ সমর্থন দেবে মাসকাট। মঙ্গলবার এক ভার্চুয়াল […]

দেশজুড়ে ৫৬০ মডেল মসজিদ

উপজেলা পর্যায়ে পুরুষের পাশাপাশি নারীরাও এখন থেকে যথাযথ পর্দা মেনে মসজিদে নামাজ আদায় করতে পারবেন। সারা দেশের সব জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এসব মসজিদে নারী-পুরুষের নামাজ আদায়ের সুবিধার সঙ্গে প্রতিবন্ধীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। লাইব্রেরি, গবেষণা, প্রশিক্ষণ, দাওয়াতি কার্যক্রমসহ বহুমুখী কাজের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এসব মসজিদ, যা মফস্বল […]

এগিয়ে যাচ্ছে অর্থনীতি ॥ রফতানি রেমিটেন্সে জোয়ার

বিডি২৪ভিউজ ডেস্ক : গত বছর শুরু হয়েছিল প্রবাসী আয়ের উর্ধমুখী ধারার সুখবর দিয়ে। ব্যবসায়ীরাও ছিলেন স্বস্তিতে। মার্চে সব ভাবনা তছনছ করে দিয়েছিল করোনাভাইরাস। এরপর অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়ে অর্থনীতি। এর মধ্যে প্রবাসী আয় ও রিজার্ভেই ছিল কেবল সুখবর। বছরের শেষভাগে এসে খুব শক্তভাবেই ঘুরে দাঁড়ায় রফতানি আয়। দেখা দেয় করোনার দ্বিতীয় ধাক্কা। তারপরও রফতানি-রেমিটেন্সে ভর […]

মিটারের আওতায় আসবে গ্যাসের ৪২ লাখ গ্রাহক

বিডি২৪ভিউজ ডেস্ক : সময়ের সঙ্গে দেশে গ্যাসের চাহিদা ও জোগানে তৈরি হচ্ছে বড় ধরনের পার্থক্য। নিজস্ব গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় এ সংকট আরও প্রকট হচ্ছে। শিল্প ও বিদ্যুৎকেন্দ্রের চাহিদা পূরণ করা হচ্ছে বিদেশ থেকে ব্যায়বহুল এলএনজি গ্যাস এনে। এমন পরিস্থিতিতে অবৈধ সংযোগ উচ্ছেদের পাশাপাশি বৈধ গ্রাহকদের গ্যাস ব্যবহারে সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। দীর্ঘদিন […]

ঈশ্বরদীতে নৌ পুলিশের অভিযানে ড্রাম ট্রাকসহ ৩ জন আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নৌ পুলিশের অভিযানে মাটি ভর্তি ড্রাম ট্রাকসহ ৩ জন আটক হয়েছে। আটককৃতরা হলো ড্রাম ট্রাক মালিক ইমরান হোসেন মোল্লা (৩৩), চালক সানা আলী মোল্লা (২৮) ও হেলপার হযরত প্রামাণিক (১৯)। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বুধবার (৯ জুন) জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ […]