নকলায় জমিসংক্রান্ত বিরোদে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ঘরবাড়ি ভাঙ্গচুর

নকলা প্রতিনিধি: চরমুধুয়া নামাপাড়ার ৫৪৯৪ নং দাগে ৬৫ শতাংশ ও ৫৫৩২ নং দাগে ৭২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত হযরত আলী, কুদ্রত আলী, আইয়ুব আলী, আমির উদ্দিন আব্দুল হক এদের সাথে পাশের বাড়ির মালেক , ফরিদ, সাইফুল, মুকতার , শরীফ মিয়া, রবিন, মুকলেছুর রহমানদের সাথে বিরোধ চলে আসছে। এরই মধ্যে এক পর্যায়ে গত কাল বুধবার […]

অস্তিত্ব সংকটে চরমুধুয়া সড়ক ও ব্রীজ

নকলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার দক্ষিনে অবস্থিত চরমুধুয়া নামাপাড়া সড়কটি আধা কিলো উভয়পাশে ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায় সেই সাথে তিনটি ব্রীজ ভেঙ্গে চুরমার হয়ে যায় । কর্তৃপক্ষের সুষ্ঠু নজরদারী ও সঠিক সিদ্ধান্তের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে চরমভাবে । গ্রামবাসীদের মধ্যে অসস্তোষ দেখা দিয়েছে । রাস্তা ব্রীজ থাকার পরও মানুষ যাতায়াত করতে পাড়ছেন না সড়কের উপর […]

আমরা কাজও খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকব এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ

ইউসুফ আলী মন্ডল ,নকলা, শেরপুর : সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “আমরা কাজও খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকব এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ”। তিনি আরো বলেন, আমাদের নেত্রী যদি ৯৬ সালে আইাসিটি’র ব্যবস্থা না করত তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা […]

৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । আজ ৬ মে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার রুপপুর সাকিনস্থ এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ইয়ারুল ইসলাম (২৩), পিতা- […]

গোলাম ফারুক প্রিন্স এমপি’র উদ্যোগে ইফতার বিতরণ

পাবনা প্রতিনিধি : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র উদ্যোগে অন্যান্য দিনের ন্যায় আজ ২৩ রমজানেও ২শতাধিক দু:স্থ ও অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইফতার পূর্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় এর সামনে,মেরিল বাইপাস ও টার্মিনাল এ সকল ইফতার বিতরণ করেন এমপির বিশেষ […]

ভার্চ্যুয়াল মাধ্যমে পাবনা মেরিন একাডেমির উদ্বোধন করলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চ্যুয়াল মাধ্যমে পাবনার নগরবাড়ি মেরিন একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারপ্রধান এই উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন । এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-২(সুজানগর-বেড়া ) আসনের সংসদ সদস্য , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির […]

৯৬৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : ৯৬৭ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । ০৫ মে ২০২১ তারিখ রাত্রী ১০.২৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশী গালর্স স্কুল পাড়া সাকিনস্থ এলাকা […]

করোনায় ঝরলো ইবির আরেক প্রফেসরের প্রাণ

ইবি প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল (৫৩) মৃত্যুবরণ করেছেন। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। বিভাগের সভাপতি প্রফেসর ড. অলীউল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল কুষ্টিয়া […]

গাংনীতে ক্রেতাদের ক্লান্তিহীন কেনা কাটা

তৌহদি উদ দৌলা রেজা : মেহেরপুরের গাংনীর সিন্দুরকৌটা গ্রামের গৃহবধু রুক্সি এসেছেন ঈদের কেনাকাটা করতে। সাথে দু কন্যা, ননদ রুবিনা আর দেবর লালনকে নিয়ে। সকালে এসেছেন। বিকেল পর্যন্ত সবার জন্য পোশাক কিনেছেন। এখন ওই পোশাকের সাথে মিলিয়ে কিনবেন লীপস্টিক। ভীড় জমিয়েছেন প্রসাধনীর দোকানে। শুধু রুক্সি নয় তার মতো অনেকেই স্বপরিবারে যুক্ত হয়েছেন ক্লান্তিহীন কেনা কাটায়। […]

কাপ্তাইয়ে ৩৭৬০পরিবার পেল প্রধানমন্ত্রীর নগদ উপহার

মাহফুজ আলম, কাপ্তাই : আসন্ন পবিত্র ঈদ উল ফিরত উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের গরীব- দুঃস্থ ও অসহায় ১২৬০ জন মানুষের মাঝে ভিজিএফ কার্ডের চাউলের পরিবর্তে নগদ অর্থ জন প্রতি ৪৫০টাকা করে বিতরন করছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিব জাহান অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ভিউজ কে বলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবার চিৎমরম, […]