নেত্রকোণায় মটরযান কর্মচারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে জেলা মটরযান কর্মচারীরা। রবিবার (২ মে) সকাল ১১টায় শহরের বারহাট্টা রোড এলাকাস্থ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে জেলার মটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষেকার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, […]

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের এক কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দিয়েছেন তিনি। এ সময় ধান কাটা আয়োজনে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের […]

লন্ডনে ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে জোৎস্না

বিডি২৪ভিউজ ডেস্ক : লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে জোৎস্না রহমান ইসলাম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রেডব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ডেপুটি মেয়র জোৎস্না রহমান ইসলাম, মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে। জোৎস্না রহমান ইসলাম ও তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর […]

তারুণ্যের শক্তিতে ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে। সরকার দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রশিক্ষণ, ফান্ডিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ আইসশ্যালের “সুযোগ” প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন । এসময় তিনি বলেন, তারুণ্যের […]

বিশুদ্ধ পানির জন্য হাহাকার ! স্বাধীনতার ৫০ বছরেও কাপ্তাইয়ের নোয়াপাড়াবাসীর ভাগ্যে জুটেনি একটি ডিপ টিউবওয়েল

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে :  কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্হ নোয়াপাড়া মারমা পাড়া অধ্যাশিত গ্রাম বাসির ভাগ্যে স্বাধীনতার ৫০ বছরেও জুটেনি একটি ডিপটিউবওয়েল ফলে এ এলাকায় বিশুদ্ধ পানির অভাবে হাহাকার পড়েছে। খাবার পানি, ধোয়ামোছা এবং গোসলের পানির জন্য তাদের নির্ভর করতে হয় প্রাকৃতিক উৎস পাহাড়ি ঝর্ণা.ছড়া ও বিকল্প গর্তের জমিয়ে […]

বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল শুরু হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ […]

ঘরোয়া ক্রিকেটাররা পাচ্ছেন ২ কোটি টাকার সহায়তা

মহামারী করোনা প্রোকোপ বেড়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট স্থগিত রয়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কবে নাগাদ মাঠে গড়াবে এই ঘরোয়া ক্রিকেট। এ অবস্থায় আয়ের একমাত্র পথ বন্ধ থাকায় ভালো নেই দেশের ঘরোয়া ক্রিকেটাররা। এই দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড় অঙ্কের প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিসিবি […]

নীলফামারী ডোমারে শিলা বৃষ্টিতে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : শনিবার আকর্ষিক কাল বৈশাখী শিলা ঝড়ে চলতি মৌসুমে নীলফামারীর ডোমারে বোরো ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়োবৃষ্টির কারনে ক্ষেতেই আধাপাকা ও কাঁচা বোরো ধান ক্ষেতেই সম্পূর্নরুপে ঝড়ে পরে। পাট, ভুট্টা, মরিচ, বাগানে কলার গাছসহ শাক সবজি’র ব্যাপক ক্ষতি হয়। রবিবার (২ মে)সরেজমিনে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের […]

আস্থার আলো আ‌নোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান ও ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আ‌নোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। শনিবার (১ লা মে ) ইফতারের আগে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকার বিভিন্ন ইজিবাইক, রিক্সা-ভ্যানচালকসহ পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ […]

টিভির পর্দায় আছেন তারা, জনগণের পাশে নেই- ড. হাছান মাহমুদ

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ, তাই আমি তাদের নাম দিয়েছি ‘ভুল ধরা পার্টি’।’ শনিবার দুপুরে মন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রামের […]